এই যে সংসারে, প্রভু কও তারে
অতি কৌশল করে, গড়েছে মানুষ।।মানুষ আছে ব্যাপিয়া, দুনিয়া জুড়িয়া
দেখো তাল্লাশিয়া, কার আছে রে হুঁশ
মানুষ চিনো নয়নে, ধরো যাইয়া চরণে
চিনে মরিও না কেউ, হইয়া বেহুঁশ।।আগে চিনো আপনারে, সুহৃদয় অন্তরে
পাবে সে নিরাকারে, মনে হবে হুঁশ
গুরুর পদে ধরো যদি, পাবে সে ভেদবিধি
দেহাতে নিরবধি ছুটিবে কার্তুশ।।আত্মস্বরূপেতে, দেখিবে নিরালাতে
সর্বদায় মনেতে, হইবে আক্রোশ
ব্রহ্মজ্ঞানের ধারায়, যাইয়া প্রেমতলায়
আনন্দমনে হও, সিদ্ধপুরুষ।।ফুটিবে প্রেমফুল, মনপ্রাণ হইবে আকুল
ভ্রমরা দেখে যদি হইবে বেহুঁশ
দুর্বিন শাহ কয় চিনো তারে, সাকারে কি নিরাকারে
চিনিয়া আগে কেউরে, দিও না রে দোষ।।
এই যে সংসারে, প্রভু কও তারে
- Sub Title: অতি কৌশল করে গড়েছে মানুষ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 130
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে খিড়কীয়ে বিরাজ কর
- Sub Title: নানা গুণে সর্ব স্থানে, বিরাজিলা গুণধাম
ও মনমাঝি রে, কিনারা ভিড়াইয়া রে বাইও নাও
- Sub Title: বেলা থাকতে ধরো পাড়ি যদি বন্ধুর দেশে যাইতে চাও
গাউসুল আজমের ভাণ্ডার
- Sub Title: মাইজভাণ্ডারে খুলিয়াছেন, গাউসিয়তের দ্বার
তওবা করো বারেবার
- Sub Title: পড়ো দুরুদ আস্তাগফার
নবদ্বীপ প্রেমের বাজার লাগিয়াছে
- Sub Title: কলি ধন্য শ্ৰীচৈতন্য অবতীর্ণ হইয়াছে চি
পিরিতের কি এত যন্ত্রণা, আগে জানি না
- Sub Title: জানিলে তাহার পিরিতে আমি মজতাম না
কালায় কি প্রেম শিখাইল গো
- Sub Title: ও সজনী
কি প্রেম আনিলারে উদাসী
- Sub Title: কুলের বাহির হল মরে রূপের নেশা খাইয়া
নামাজ আমার হইল না আদায়
- Sub Title: নামাজ আমি পড়তে পারলাম না
পিরিত করলে কি কেউ ছাড়ে গো
- Sub Title: পিরিতি পিঞ্জিরার পাখী ছুটলে কি আর মিলে
বাংলা
English