প্রাণ বন্ধুয়ারে আরো কি কাঁদাবার আশা মনে।
(প্রাণ বন্ধুয়ারে) পিরিতির একি রীতি,(প্রাণ বন্ধুয়ারে) পিরিতির একি রীতি,
আগুনে করি বসতি,
নানা লোকের নানা কথা শুনে।
তুমিও হলে নির্দয়
আশায় কি আর জীবন রয়,
এই ভাবনা উঠে নিশি দিনে।(প্রাণ বন্ধুয়ারে) সুখের আশায় প্রেম করা,
এখন দেখি দুঃখের ভরা,
দগ্ধ হলেম বিরহ আগুনে।
জীবনের আশা ছেড়েছি,
পর্দাখানি উঠালে বাঁচি,
একটুখানি দেখিলে নয়নে।।(প্রাণ বন্ধুয়ারে) গগনে এক দিনমণি,
হাজার কমলিনী,
চেয়ে থাকে দিনমণির পানে।
ভালবাসার দিবাকরে
সকলের প্রাণ শান্ত করে,
আমায় তুমি বাদ দিতে চাও কেনে।(প্রাণ বন্ধুয়ারে) দেখিব তোমার মুখ
ছেড়েছি দুনিয়ার সুখ,
এই আশা আছে আমার মনে।
রমেশ কয় কেন ছল করতেছ,
আমার ভিতর তুমি আছ,
তুমি যথা আমিও সেখানে।।
প্রাণ বন্ধুয়ারে আরো কি কাঁদাবার
- Sub Title: (প্রাণ বন্ধুয়ারে) পিরিতির একি রীতি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 70
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার বন্ধু আনি দেও গো তোরা
- Sub Title: আমার কালা আনি দেও গো তোরা-
ইতস্ততঃ যত ইতি সংসার
- Sub Title: বিনা নামে পরিচয় অক্ষম তাহার
কেমনে ভুলি রসিক জন
- Sub Title: হৃদাসনে যারে হেরি সদা সর্বক্ষণ
মন কান্দে রে, দিল কান্দে রে
- Sub Title: কোথায় পাব তোমারে গো
আমার উপায় কি হবে বল
- Sub Title: ফাঁকি দিয়ে প্রাণ বন্ধুয়া কোথায় লুকাইল
ওগো পাতকীর কাণ্ডারি
- Sub Title: দুরুদ সালাম ভেজি
সাজিল সাজিল সাজিল রে
- Sub Title: সাজিল সাজিল সাজিল রে
কাঁখে বারি, প্রাণে মরি, গৃহে যাইবার সময় যায়
- Sub Title: পন্থ ছাড়রে শ্যাম রায়
স্টিমারে কী আজব কল
- Sub Title: উপরতলায় ইঞ্জিন আর নিচতলাতে ছাড়ে জল
কোথায় রইলায় কালিয়া শ্যাম পরার বশে
- Sub Title: যারে ভাবি রাত্ৰিদিনে সে থাকে তার রঙ্গরসে
আসিয়া গৌরাঙ্গের হাটে
- Sub Title: গৌরচান্দের দেখা পাব নি গো সই
আইসো হাসন রাজা এই তোর ঘরবাড়ি রে
- Sub Title: হাসন জানে ডাকতে আছে তাড়াতাড়ি রে
বাংলা
English