আমার উপায় কি হবে বল
ফাঁকি দিয়ে প্রাণ বন্ধুয়া কোথায় লুকাইল ।
ঘরের মানুষ বাহিরে এনে, মোরে ফেলাই কই গেল ।।দুই জন ছিলাম এক ঘরে,
কোন গলিতে ঢুকলো বন্ধু আদম বাজারে,
নানা রকম পোশাক পরে, তারে চিনা দায় হইল ।।তার পোশাক বহুতর,
কখনি খরিদ্দার আবার কখন সদাগর,
সব দোকানে বেচা কিনা রঙ্গের বাজার বসাইল ।।তার ভঙ্গি বুঝা দায় ।
বেচা কিনা বন্ধ করি পোশাক ছাড়ি যায়,
লোভ দেখাইয়া মন বুঝাইয়া কত জনে কাঁদাইল ।।তার এমন কু অভ্যাস,
আশা দিয়ে কত মানুষ ধনে মানে নাশ,
কারো দুকুলে মজাই পাগল বানাই ন’দুয়ারে ফিরাইল ।।ভেবে রমেশ পাগলা কয়,
সাড়ে তিন হাত ছাড়ি একচুলও যাইতাম নয়,
আগে রূপ দেখাইয়া, পথ ভুলাইয়া যত ঘুরান ঘুরাইল ।।
আমার উপায় কি হবে বল
- Sub Title: ফাঁকি দিয়ে প্রাণ বন্ধুয়া কোথায় লুকাইল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 73
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্ৰেম প্রেম রাধার ভক্তি সাধ্য সার
- Sub Title: যে প্রেমেতে বান্ধা কৃষ্ণ রসময় ধু
শ্ৰী রাধার প্ৰেম সলিলে না ডুবিলে কালাচান্দ
- Sub Title: কি সহজে মিলে ধু
হরি হইয়ে কেন বল হরি
- Sub Title: না পরিবে গউর চান্দ
কে বলে বাবা মরেছে
- Sub Title: অমর হয়ে ত্রিভুবন ভ্রমণ করেছে
মন যাইবায় রে ছাড়িয়া
- Sub Title: কেহ না পাইব তোমার সংসার ঢুরিয়া
প্ৰাণ সই রজনী পুষাইয়া গেল প্ৰাণবন্ধু কই
- Sub Title: প্ৰাণবন্ধু প্ৰাণবন্ধু বলে ক্ষণে উঠি ক্ষণে বই চি
শ্যামচান্দ পরানের বন্ধু ছাড়লে উপায় নাই
- Sub Title: কেবা না পীরিত করে কার বা এত বড়াই
শিষ্যগণ না পাইয়ে সঙ্কট সন্ধান
- Sub Title: গুরুর কার্যেতে সব হৈল স্তব্ধ জ্ঞান
রঙিন টাকা, ও রঙিলা টাকা রে
- Sub Title: তুমি রঙে রঙে খেল
ও আমার প্রাণকৃষ্ণ কাঁই গো বল গো আমারে
- Sub Title: ও আমি কৃষ্ণ সেবায় দেহ দিতাম কারে
চাল ছানিত্ কামলা চাচা দিলায় না
- Sub Title: মাইয়ে করলা মুরুগ জবো
বাংলা
English