"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

হাসন রাজা
  • Sub Title: তোমারেও হাসন রাজায় দুই জানে না

প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না।
তোমারেও হাসন রাজায় দুই জানে না।

প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না ॥
তুমি আমি দুই নয় এক বিনে জানি না।

এক বিনে দুই থাকা আমি মানি না।
প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না ॥

হাসন রাজা জাতে মিশতে হইয়াছে ফানা।
হাসন রাজায় এক বিনে দুই জানে না।

প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না ॥
হাসন রাজা মিশতে জাতে গাইতে আছে জানা।

আল্লা বিনে কিছু নাহি হাসন রাজার জানা।
প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না ॥

তোমারেও হাসন রাজায় দুই জানে না।
প্রাণবন্ধু মোরে আলগ রাখিও না ॥

বন্ধের রূপ দেখো রে, নিরখিয়া,
দিলালপুরে বসিয়াছে প্রাণবন্ধু প্ৰিয়া ॥

দিলালপুরে দিল্লির শহর তাতে বাদশার তক্ত।
এবে না দেখিল যেই, নিতান্ত কমবক্ত ॥

প্রেমের বাতি জ্বালাইয়া দেখো বন্ধের মুখ।
চান্দমুখ দেখিলে যাবে আজীবনের দুখ ॥

চান্দমুখ দেখিল যেই, গেল দুঃখ গম।
সাফল্য হইল তারি, এই যে জনম ॥

হাসন রাজায় বন্ধের রূপ, স্বপনে দেখিয়া।
নাচে নাচে হাসন রাজা, আনন্দিত হইয়া ॥

আলাপ করিল বন্ধে, সাক্ষাতে আমার।
আমার সঙ্গে কইল বন্ধে, ভালো ব্যবহার ॥

আমি তোমার তুমি আমার, বন্ধে যে বলিয়া।
অন্তরে সামাইয়া বইসে আনন্দিত হইয়া ॥

নাচে কোঁদে হাসন রাজা, বন্ধু কোলে লইয়া।
রাখিয়াছি জীগ রে বন্ধুরে, না দিব লামাইয়া ॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

নদীয়ায় এলো রে আজ নিমাই কিশোর

  • Sub Title: সঙ্গেতে নিতাই তার প্রাণ দোসর ধু
রাধারমণ দত্ত

ওগো শ্যামরূপ নয়নে হেরিয়া

  • Sub Title: রূপে মন ভুলিয়া রইল গো আমার জলে রূপ দেখিয়া
রাধারমণ দত্ত

যারে দেখলে পাগল হয় মন

  • Sub Title: বল বল গো সই উপায় কি করি ধু
কবিয়াল রমেশ শীল

মন অসার সংসারে এসে

  • Sub Title: মূল মালিক তার মাল কোঠাতে দেখনা একবার তালা খুলি
দুর্বিন শাহ

কামনদীতে ডুব দিয়া

  • Sub Title: মইর না রে পাগল মনা
দুর্বিন শাহ

বেলা শেষে একা বসে কান্দি যার লাগিয়া

  • Sub Title: ওরে মাঝি বাবার বাড়ি খবর কইও গিয়া
শাহ আব্দুল করিম

দয়াময় নামটি তোমার গিয়াছে জানা

  • Sub Title: গরিব যারা হয় তারা কি তোমার নয়
মাইজভাণ্ডারী গান

হায়ে মুঝে এয়ার নে দিওয়ানা বনায়া

  • Sub Title: সময়ে রোখে নূরী পহ্ পরওয়ানা বনায়া

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated