"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: গরিব যারা হয় তারা কি তোমার নয়

দয়াময় নামটি তোমার গিয়াছে জানা
গরিব যারা হয় তারা কি তোমার নয়
তবে কেন দয়াময় দয়া হয় না।।

থাকে ভাঙা ঘরে কত কষ্ট করে
অনাহারে মরে অন্ন জোটে না
হলে দারুণ ব্যাধি নাই তার ঔষধি
দারুণ বিধি তোমার ভাব বুঝি না।।

কেহ ভিক্ষা করে ফিরে দ্বারে দ্বারে
তবু স্মরণ করে নাম ভোলে না
দীনহীন জনে ডাকে আকুল প্রাণে
দুঃখের আগুনে একটু জল ছিটাও না।।

নিরুপায় যারা ডেকে ফিরে তারা
দাও না তুমি সাড়া, করো ঘৃণা
বুঝিলাম এখন গরিব তোমার দুশমন
কাঁদিয়া ডাকিলে যখন মন গলে না।।

আবদুল করিম বলে তব দয়া হলে
অকূলে কূল মিলে দুঃখ রয় না
তুমি দয়ার সিন্ধু দাও না একবিন্দু
কাজে তুমি ধনীর বন্ধু, গরিবের না।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

তব দরগাতে, ভেজি মোনাজাতে

  • Sub Title: হাজার দুরুদও সালাম
কবিয়াল রমেশ শীল

আমি কি মরণকে ডরি

  • Sub Title: আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাইজভাণ্ডারী
মাইজভাণ্ডারী গান

ফরজন্দে আদম খলিফা উত্তম

  • Sub Title: ইনছান আকারে ভব মাঝারে ওহি হায় লা এলাহা ইল্লাল্লা
রাধারমণ দত্ত

সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরূপ মনোহরা

  • Sub Title: নিশি অন্তে ভোর যামিনী হেরিলাম গৌরচান্দ গুণমণি
শাহ আব্দুল করিম

মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও

  • Sub Title: সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও
দুর্বিন শাহ

ধরিয়া কাসেমের গলে

  • Sub Title: সখিনা কাঁদিয়া বলে
কবিয়াল রমেশ শীল

আমার বন্ধু জন্য জ্বলে মন

  • Sub Title: কবে পাব বন্ধুর দরশন
মাইজভাণ্ডারী গান

নিশি শেষে একবার এসে

  • Sub Title: দুঃখী প্রাণে বৃন্দাবনে, প্রেম খেলিব কাহার সনে
দুর্বিন শাহ

যে দুঃখ দিয়াছ রাই

  • Sub Title: আমার বলতে প্রাণ যায়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated