কামনদীতে ডুব দিয়া
মইর না রে পাগল মনা
কামবশে থাক নদীর তটে
যেদিন নদীর জোয়ার ছোটে
নৌকা নিয়া সেদিন হও রওয়ানা।।আছে একটা কুম্ভীরানি
নামে মায়া রাক্ষসিনী
কাবু পাইলে ছাড়িয়া দিবে না
হুংকারে ঘাড়ে ধরিবে
জোরেতে গিলিয়া খাবে
খোদার দোহাই দিলেও ছাড়বে না।।সে নদীতে যায় না কখন
চাঁদের আলো রবির কিরণ
শুনতে সোজা, বুঝতে কেউ পারে না
শুকনা নদীর মধ্যে চর
ডুব দিলে ভাসে লহর
উপরে তলা নিচে কূল মিলে না।।শুরুর কাছে নেওয়ার মন্ত্র
পাবে একটা মহাযন্ত্র
রাক্ষসিনী হবে তাই সাধনা
উপরে এক মহাপুরুষ
অগ্নিমুখে ক্রোধ ও রোষ
মানুষ পাইলে ধরে খায় সে জনা।।জিতা মানুষ ধরে খায়
মরণ দেখলে পলাইয়া যায়
মরার ধারে কখনও আসে না
দুর্বিন শাহ কয় বেটারে
মরা হইয়া ধরো জোরে
ধরলে তারে ভবে কেউ মরবে না।।
কামনদীতে ডুব দিয়া
- Sub Title: মইর না রে পাগল মনা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 95
বাউল গান এর নতুন প্রবন্ধ
এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার
- Sub Title: রসিক বৈ কেউ জানে না রে কী আছে ভিতরে তার
অভাগিনীর বন্ধুরে আন্ধারী দিকেতে তুমি যাইও না রে
- Sub Title: তুমি আন্ধারে গেলে পরে আমি থাকে ঘরে বারে
প্রাণ প্রিয়া আসবে কবে
- Sub Title: বিরহে প্রাণ যেতেছে বাঁচি নারে বাঁচি নারে
কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ
- Sub Title: কার কুঞ্জেতে বসিয়া বন্ধু কার পুরাইলায় সাধ
সত্য পরমাত্মনে ভাব অনন্য মনে
- Sub Title: সত্যেরি সন্ধানে থাক অনুক্ষণ
বাপ থাকিতে এতিম ছেলে
- Sub Title: না দেখিলে সবে মিলি, দেখ আমি পাপাত্মারে
অতীত বর্তমানে কি আর মিল আছে
- Sub Title: নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরছে সব স্বার্থের পাছে
চলগো সখী জল আনিতে
- Sub Title: গিয়ে যমুনায় জলের ছায়ায় কদম্ব তলায় প্রেম খেলিতে ধু
বিলাতের স্মৃতি
- Sub Title: তারা সবাই বাস করে এক ভালোবাসার জগতে
দিরাই থানায় বসত করি হাওর এলাকায়
- Sub Title: অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা দায়
আমার অন্তর বিদিয়া গেল
- Sub Title: আমার গৃহে থাকা হল দায়, কুকিলের বংছে
দুঃখ বলব কারে
- Sub Title: মনের দুঃখ বলব কারে
বাংলা
English