তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
ও.. মনেতে খুশির বাহার,মনেতে খুশির বাহার,
চোখেতে জল ঝরে,
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
কোথায় পেলি সোনার কাঁঠি,
আমার পরাণ ভ্রমর।
কোন সে ঘুমের থেকে জেগে,
কোন সে ঘুমের থেকে জেগে
জড়ায় ফুলের কোমর।
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
মন-পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে,
আমি বুঝি আমার পরাণ,
আমি বুঝি আমার পরাণ
নদী বয়ে চলে।
বধু রে .. বধু রে .. বধু রে ..
তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
ও.. মনেতে খুশির বাহার,
মনেতে খুশির বাহার,
চোখেতে জল ঝরে,
বঁধু রে .. বঁধু রে .. বঁধু রে ..
তুই আমায় পাগল করলি রে
- Sub Title: তুই আমায় পাগল করলি রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 134
বাউল গান এর নতুন প্রবন্ধ
কোন রসিকে মোহন বাঁশি বাজাল
- Sub Title: কোন রসিকে মোহন বাঁশি বাজাল
ভাব কিসে মন আমার
- Sub Title: ভাবিয়ে কি অন্ত পায়ে প্রেমেরি কথন
এ কোমল পরানে সই গো
- Sub Title: জ্বালা পোড়া সয় না
প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল
- Sub Title: মন মানে না ঘরে থাকতে সই গো আমার উপায় বলো
শ্যামের মোহন রূপ গো সই ভুলিতে পারি না
- Sub Title: মোহন বাঁশির জ্বালায় আমার প্রাণ বাঁচে না
হাওয়ার পাখি ভরা আমার
- Sub Title: মাটির পিঞ্জিরায়
যদি দেহ রাজ্যের ইলেকশনে
- Sub Title: হবে উইনার
গুরুভক্তি নাই যার অন্তরে
- Sub Title: মহাপাপী দুরাচার সে নরাধম পশুর সমান রে
নবদ্বীপ প্রেমের বাজার লাগিয়াছে
- Sub Title: কলি ধন্য শ্ৰীচৈতন্য অবতীর্ণ হইয়াছে চি
নইদের চান দয়াল গউর
- Sub Title: একদিন তো না দিলায় দেখা জন্মাবধি তোমায় ডাকি চি
মাওলানার মহাগুণ কি করিব
- Sub Title: নর বেশে এই দেশে লুকিছেন মাওলানা
বাংলা
English