"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

সোনার মানুষ বলি তারে
সোনার মানুষ বলি তারে
  • Sub Title: ভবিষ্যৎ চিন্তা করে

সোনার মানুষ বলি তারে
ভবিষ্যৎ চিন্তা করে
যে-জনে তার সংসার গড়ে।।

হয় যদি ছোটো পরিবার
খাইতে শুইতে বেশ ভালো তার
তারে কয় সুখী পরিবার
দেখো বিচার করে
ছেলে মেয়ে শিক্ষা-দীক্ষায়
মানুষ করতে পারে
স্বামী-স্ত্রীতে মিল মহব্বত
থাকে সারা জনমভরে।।

অধিক সন্তানাদি যার
হয় যদি বড় পরিবার
গরিব হলে উপায় নাই আর
অসুবিধায় পড়ে
আগে জন্ম দিয়ে পাছে
হা-হুতাশে মরে
শিক্ষা-দীক্ষা দূরের কথা
পেটের চিন্তায় পাগল করে।।

হয় যদি মেয়ে বেশি
তার গলে লাগে ফাঁসি
বিবাহে দর কষাকষি
সময়ে সব করে
মটর সাইকেল টেলিভিশন
দাবি তুলে ধরে
দিতে হয় নগদ টাকা
নইলে পাত্র মিলে না রে।।

মেয়ে বিয়ে দেওয়ার বেলায়
গরিব বড় ব্যথা পায়
তখন মেয়ের পিতা-মাতায়
দীর্ঘ নিশ্বাস ছাড়ে
যৌতুকের মাল দেওয়ার জন্য
জমি বিক্রি করে
করিম বলে ঋণ করিলে
যমে কি আর বাড়ি ছাড়ে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

মনের মতো প্রেমিক যদি পাই

  • Sub Title: প্রেমের ব্যথা বলি তারে
কবিয়াল রমেশ শীল

সত্য পরমাত্মনে ভাব অনন্য মনে

  • Sub Title: সত্যেরি সন্ধানে থাক অনুক্ষণ
রাধারমণ দত্ত

চলরে মন রাজ দরবারে

  • Sub Title: সদর মহকুমা নদীয়াপুরে ধু
রাধারমণ দত্ত

গুরু কও মোরে সার শিক্ষা দেও

  • Sub Title: যে মন্ত্রে ভব পার
মাইজভাণ্ডারী গান

প্রেমের কি পদোক্তর ভাই

  • Sub Title: পর্বত গগণ গিয়াছে ডরাই
দুর্বিন শাহ

শ্যাম পিরিতে এত জ্বালা গো

  • Sub Title: আগে তো না জানি
শাহ আব্দুল করিম

কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল

  • Sub Title: যার যা ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল
রাধারমণ দত্ত

যাব না আর জলে সই গো

  • Sub Title: জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে
রাধারমণ দত্ত

বাঁশির ধ্বনি কৰ্ণে বর্তনি গৃহে রইতে পারি না আর

  • Sub Title: মধুর মধুর মধুর ধ্বনি মধুর মধুর যায় শুনা
মাইজভাণ্ডারী গান

ইতস্ততঃ যত ইতি সংসার

  • Sub Title: বিনা নামে পরিচয় অক্ষম তাহার

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated