পুরুষ: খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না
নারী: তুমি ইতা কিতা কও, আমি কিছু বুঝি না
আষাঢ় মাসে নাইওর যাইতে কে করে মানা।।
আদিলকিলা কথা কইলে গায়ে আমার আগুন জ্বলে
জ্যৈষ্ঠ-আষাঢ় মাস আইলে কোন বেটি নাইওর যায় না
আষাঢ় মাসে নাইওর যাইতে কে করে মানা।।পুরুষ: তুমি আমি দুইজন মাত্র ঘর ভরা জিনিসপত্র
মোরগরে কে গুড়া দিত, আমি ইতা পারি না
খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না।।নারী: আম খাইমু কাঁঠাল খাইমু নয়া একখান কাপড় পাইমু
ভাই-বইনরে দেইখ্যা আইমু আমার কি মনে চায় না?
আষাঢ় মাসে নাইওর যাইতে কে করে মানা।।পুরুষ: নাইওর যদি যাইতে চাও কুনদিন আইবায় কইয়া যাও
নারী: আনতে যদি তুমি না যাও আমি ইবার আইতাম না
আষাঢ় মাসে নাইওর যাইতে কে করে মানা।।
খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না
- Sub Title: নারী: তুমি ইতা কিতা কও আমি কিছু বুঝি না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 95
বাউল গান এর নতুন প্রবন্ধ
রাত্র শেষে ডালে বসে
- Sub Title: কোকিল কয় ডাকিয়া
পুর্ব দিকে চেয়ে দেখ
- Sub Title: জয় রাধিকা জাগো শ্যামের মনমোহিনী
ওহে মুঢ়মতি মন বৃথা
- Sub Title: নিদ্রা ত্যাজি হও সচকিত
দোরজ কি দুনিয়া দিলমে লেও
- Sub Title: আবি নেহি কাল জানেবি হোগা
বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া
- Sub Title: তোমার কি দয়া লাগে না আমার দুঃখ দেখিয়া
বন্ধু আমার হৃদয় রতন
- Sub Title: করছি আশা অন্তিম কালে করিও পূরণ
জুড়াতে প্ৰাণের জ্বালা ডাকি তোমায় মহাপ্ৰাণে
- Sub Title: প্ৰাণে ব্যথা প্ৰাণ পথে ডাকি শুনো নাকি মহাপ্ৰাণ ধু
বন্ধু ছাড়িলা মোরে
- Sub Title: তোমার বিচ্ছেদের আগুন জ্বলিছে অন্তরে
সই গো, বলিয়া দে আমায়
- Sub Title: দিবা নিশি ঝুরিয়া মরি কালিয়া সোনার দায়
মত-মায়ীন্না বলি ডাকে যদি
- Sub Title: অচল অটল হয়ে সর্বক্ষণ থাক খাড়া
বুঝে না অবুঝ মন
- Sub Title: দিবানিশি শুনতে চায় কংসের সংবাদ ধু
বাংলা
English