বন্ধু রে-
আর কত কাঁদাবে আমারে
জন্মভরা কাঁদাইলে
এই ছিল তোর অন্তরে।।অতি সুখে ছিলাম একা
কেন এসে দিলে দেখারে
মনপ্রাণ যৌবন আমি
দিয়াছিলাম তোমারে।।ত্রেতাতে বানাইলে সীতা
দিলে আমায় কত ব্যথারে
জ্বালাইয়া আগুনের চিতা
পরীক্ষা দিলে মোরে।।দ্বাপরে বানাইলে দুঃখী
তোমায় ছাড়া কেমনে থাকি রে
দূরে রেখে সব সখি
ভাসি দুঃখের সাগরে।।আমারে করিয়া সারা
কেন তুই গেলে মথুরা রে
আমি তোর পিরিতের মরা
তোমায় ছাড়া যাব মরে।।দুর্বিন শাহ কয় কলির বেলা
ঋণ শুধিতে হবে জ্বালা রে
রাধা নামে দিয়া মালা
কান্দবে তুই দ্বারে দ্বারে।।
বন্ধু রে আর কত কাঁদাবে
- Sub Title: আর কত কাঁদাবে আমারে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 121
বাউল গান এর নতুন প্রবন্ধ
চল সখী বন্ধু দেখতে যাই গো কদমতলায়
- Sub Title: আড়ে আড়ে শ্যাম নাগরে আমার পানে চায়
অজ্ঞান মন, গুরু কি ধন চিনিলায় না
- Sub Title: পাতল স্বভাব গেল না
হাসন রাজা বাউলা, মনে সদায় রাখিও আল্লা
- Sub Title: আর কিছু মনে আসলে পড়িও নওজবিল্লা
হাসন রাজায় কয়, নমাজ রোজা ছাড়িয়া দিছি
- Sub Title: বেহেস্তে যাইবার ভয়
গুরু না মানিলাম গো সখী
- Sub Title: করিতাম গো বেপার
মুর্শিদ আইও রে হৃদের মাজারে
- Sub Title: হৃদ আসনে বসাইয়া চাহিতাম তোমারে
লা ইলাহা ইল্লাল্লাহু ঘটে সদা জপ মন
- Sub Title: ভক্তি ভাবে দৃষ্টি কর দেখা যাবে নিরঞ্জন
কেমনে পাইব তাঁরে
- Sub Title: মন চোরা পেলে মনে আর কি কার মানা মানে
বল অহে সখিগণ করি কি
- Sub Title: দর্শন আশা দিয়ে প্রিয়ে বিচ্ছেদে জ্বালায়
নাম গাইয়ে নইদে এল রে প্ৰেমধন লইয়া
- Sub Title: কে নিবেরে ওই হরিনাম সময় যায় গইয়া
রাধারানীর প্রেমের আশ্রয়
- Sub Title: রসিক নাগর শ্যামারসময়
বাংলা
English