দয়া করো দয়াল তোমার দয়ার বলে
কী দিয়া সেবিবে চরণ কাঙালে
জীবন-সাফল্য তোমায় পাইলে-
কী দিয়া সেবিবে চরণ কাঙালে।।কত ধনী-মানী জ্ঞানী-গুণী তোমার আশায়
বাদশাহি ছাড়িয়া কেহ জঙ্গলায়
পাইতে তোমায় জীবন-যৌবন দিয়াছে ঢেলে-
কী দিয়া সেবিবে চরণ কাঙালে।।রাবেয়া সঁপিয়া দিলেন দেহ-প্রাণ-মন
বলকের ইব্রাহিম ছাড়েন সিংহাসন
ওয়াসকরনি প্রেমিক সুজন জঙ্গলে-
কী দিয়া সেবিবে চরণ কাঙালে।।আবদুল করিম বলে তোমার আশা করে
ফরিদ উদ্দিন ছয়ত্রিশ বৎসর অনাহারে
মনসুর শুল্লিতে চড়ে হক নাম বলে-
কী দিয়া সেবিবে চরণ কাঙালে।।
দয়া করো দয়াল তোমার
- Sub Title: কী দিয়া সেবিবে চরণ কাঙালে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 114
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যামের বাঁশিয়ে কি করিত পারে সজনী
- Sub Title: কদম্ব ডালেতে বসি ঠাকুর কৃষ্ণে বাজায় বাঁশি
নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
- Sub Title: ভিক্ষার কারণে গেলা জননীর নিকট
মদনমোহন রূপে
- Sub Title: আমার মন করেছে চুরি গো
চলরে মন রাজ দরবারে
- Sub Title: সদর মহকুমা নদীয়াপুরে ধু
শ্ৰীদাম তুই জানিয়া আয় রে ভাই
- Sub Title: কি সুখেতে আছে আমার কমলিনী রাই ধু
হাসন রাজায় বলে, পরিচয় দে রে
- Sub Title: মাটির তলে খেইড় খেলাছ তুই কে রে
দেখে ছিলাম শরানে ওরে শরানে
- Sub Title: দেখে ছিলাম শরানে ওরে শরানে
হাছি হো তোম হাছিনানে
- Sub Title: হাছিনানে বেহেশতে বরকতী কা মোকতাদা তোম হো
আমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী
- Sub Title: আমি করতে বিনা অরণ্যে ভ্রমণা
কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী
- Sub Title: কোন দেশেতে যাই
প্রাণ যায় গো যায়
- Sub Title: কেন বন্ধু আমায় ছেড়ে
বাংলা
English