আমি কী করিব রে
প্রাণনাথ তুমি বিনে
সোনার অঙ্গ পুড়ে আঙ্গার
হলো দিনে-দিনে রে
প্রাণনাথ তুমি বিনে।।আসা-যাওয়া সার হয়েছে
নিয়তির বিধানে
জন্ম-জরা-যমযাতনা
সব তোমার অধীনে রে
প্রাণনাথ তুমি বিনে।।আশেক যারা জানে তারা
মন দিয়া মন কিনে
প্রেমসাগরে বাইলে বড়শি
ধরে রসের মীনে রে
প্রাণনাথ তুমি বিনে।।চির-অপরাধী আমি
বাঁধা আছি ঋণে
তোমার কাছে ক্ষমা চাহে
করিম দীনহীনে রে
প্রাণনাথ তুমি বিনে।।
আমি কী করিব রে
- Sub Title: প্রাণনাথ তুমি বিনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 103
বাউল গান এর নতুন প্রবন্ধ
বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি
- Sub Title: এখন যায় তারা সরোবরের ঘাটে গো সখী
মনাগুনে দগ্ধ হইয়া
- Sub Title: ব্ৰজেশ্বরী রাধা ধুয়া
বন্ধু সুখের দিনে দুঃখের আগুন
- Sub Title: বসন্তে অশান্ত করি জ্বালা দিলা আমারে
ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি
- Sub Title: কলসী নিয়া আয় গো সখী কে যাবে যমুনার জলে
কী সুন্দর চালাইল তরি
- Sub Title: চালাইলে চলে জলে কি স্থলে
জায়গা চিনে নামাজ পড়ো সন্ধানে
- Sub Title: নামাজ বিনে মুক্তি নাই
আরে ও পাগোলার মন রে
- Sub Title: আইজ আনন্দে হরির গুণ গাও
আমি ঠেকলাম ভরের বুঝা লইয়া
- Sub Title: দিবানিশি অবসর নাই জীবন ভরিয়া
শ্যামচান্দ পরানের বন্ধু ছাড়লে উপায় নাই
- Sub Title: কেবা না পীরিত করে কার বা এত বড়াই
দয়াল নাম শুনিয়া
- Sub Title: আশায় আছি চাইয়া
আমার আমির ধন আশেকের পেয়ারা
- Sub Title: পেয়ারা হামারা মুঝে দোস্ত হামারা রে
আরে পুষ্প বলি রে তোমারে
- Sub Title: রজনী প্ৰভাতে পুষ্প ভাসাইমু সাগরে
বাংলা
English