সখী উপায় কি করি প্ৰেম বিরহে অঙ্গ জ্বলে আর কতো বা ধৈর্য ধরি।। ধু।।
হাসিমুখে প্রেমসুধা খাইলাম গেলাস ভরি
না জানিতাম এত জ্বালা সুধার মাঝে আছে করি৷সুধায় যে গরলের কার্য আগে কেমনে আন্দাজ করি
হাসিমুখে খাইয়া এখন যন্ত্রণা হইয়াছে ভারী৷
কি হইয়াছে ওগো বধূ জিগায় ননদ শাশুড়ি
কি কই, আর কই না কেমনে যন্ত্রণা অসহ্য ভারী৷
ভাবিয়া রাধারমণ বলে না বাঁচি না মারি-
সুখের লাগি দুখ্ বাড়াইলাম এখন উপায় কি করি?
সখী উপায় কি করি প্ৰেম বিরহে ধরি
- Sub Title: হাসিমুখে প্রেমসুধা খাইলাম গেলাস ভরি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 88
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রাণে কী আগুন জ্বালালে
- Sub Title: চাঁদমুখে মধুর হাসি দেখাইয়া প্রাণ কেড়ে নিলে
আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি
- Sub Title: মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি
সোনা-বন্ধু কালিয়া
- Sub Title: আইল না শ্যাম কি দোইষ জানিয়া
আমি ধরতে না পারি গো তারে
- Sub Title: কে যে সামাইল আমার ঘরে
কেমনে রহিব ঘরে বন্ধু বিনে একা
- Sub Title: সখি প্রাণের বন্ধুরে এনে দেখা
দেহজমি পতিত রইল
- Sub Title: আবাদ করলে না
শাহ আমিরুজ্জমাঁ
- Sub Title: হযরতে আদর করে নাম রাখিলো কালাসোনা
যাইও না রে বন্ধু, যাইও না
- Sub Title: ভিন্ন বাসিও না
মাইয়া সামান্য তো নয়, মাইয়াতে উৎপত্তি সৃষ্টি
- Sub Title: মাইয়াতে উৎপত্তি প্ৰলয় ধু
দিল মেরা মতলায়ে খোর
- Sub Title: আফতাবে ওয়াহদতে হক্ উছমে দেখায়া হকনে
হাসন রাজায় কান্দে, হাসন রাজায় কান্দে রে
- Sub Title: এই তন ছাড়িয়া গেলে কই নিব ঠাকুরচান্দে
মাইজভাণ্ডারে কী ধন আছে
- Sub Title: চামড়ার চোখে দেখবি না
বাংলা
English