প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া
ও বড় লজ্জা পাইলাম কুঞ্জেতে আসিয়া।। ধু।।
প্ৰাণবন্ধু আসবে করি দোয়ারে না দিলাম দড়িওগো আইল না শ্যাম নিশি যায় পোহাইয়া।।
বুঝি কোন্ রমণীরে পাইয়া রাখিয়াছে শ্যাম ভুলাইয়া
এগো রহিয়াছে শ্যাম আমারে ভুলিয়া।।
গাঁথিয়া বনফুলের মালা, মালায় হইল দ্বিগুণ জ্বালা,
ও মালা দিতাম গিয়া জলেতে ভাসাইয়া।।
মনে বড়ই আশা করি আইলা না শ্যাম বংশধারী
রাখিতাম চুয়া চন্দন কটরায় ভরিয়া।।
ভাবিয়া রাধারমণ বলে রাধার প্ৰেমানলে অঙ্গ জ্বলে
দুইটি নয়ন জলে বুক তো যায় ভাসিয়া।।
প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া
- Sub Title: ও বড় লজ্জা পাইলাম কুঞ্জেতে আসিয়া ধু
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 104
বাউল গান এর নতুন প্রবন্ধ
মন রবে না রে চিরকাল
- Sub Title: যৌবন যমুনার জোয়ার
আর কতদিন ভাঙা বজরা ঠেলিব
- Sub Title: বজরা যে পুরান হইছে রূক কাঠ পচে গেছে
পড়ল তরী ঘোর তুফানে
- Sub Title: যাতনা সহিব কেনে, অঙ্গ হল ঝরঝর
কার মুখ চাইয়া থাকি একা ঘরে গো
- Sub Title: আমার প্রাণবন্ধু নাই ব্রজপুরে
প্ৰাণবন্ধু কই গো সখী নিষ্ঠুর কালিয়া
- Sub Title: ধরা গো ধর গো তারে চোরা যায় পলাইয়া
শুনহে মনভাই তুই বড় গোয়ার
- Sub Title: অমৃত ছাড়িয়া বিষ কররে আহার
আও হে গাইঞ্জা লাগাইয়া বসিয়াছি
- Sub Title: যশোর হইতে নতুন গাইঞ্জা কাইল কিনিয়া আনিয়াছি
তারে দেখলে হয়রে প্রাণ শীতল
- Sub Title: বদন ভাইরে হরি হরি বল
আমার মন চোরা তুই হরি
- Sub Title: কোন সন্ধানে কৈলায় রে বিশ্বাসের ঘরে চুরি
পাইয়া রে দেহরাজ্য
- Sub Title: করিলে না শাসন কাম্য
গাউছ ধন জগতের ছোলতান
- Sub Title: হযরত পীরাণে পীরের পদে পদ বান
বন্ধু, তুইন বড়ো কঠিন
- Sub Title: অন্তরে জাইনাছি বন্ধু- আমায় বাসো ভিন্
বাংলা
English