আসবে বলে গেল বন্ধু
কেন আইল না
বন্ধু বিনে একা ঘরে
ভালো লাগে না।।বন্ধুরে আপন জানিয়া
মনপ্রাণ যৌবন
বিনামূল্যে সেই চরণে
করেছি অর্পণ,
রাখিয়া ধারে, যৌবন দিয়া
সন্ধ্যাপূজা, করিতাম তারে
আশা ছিল অন্তরে।
কে জানি কে রাখল ধরে
ছেড়ে দিলো না।।ভালোবাসা জানে বন্ধু
মর্ম বোঝে না
নিতে জানে মনপ্রাণ
দিতে জানে না,
থাকে দূর-দেশান্তর
চিঠি দিলে উত্তর দেয় না
লয় না সে খবর
অতি নিদয়া অন্তর।
ভুলিতে চাই আমি তারে
মন ভোলে না।।বসন্ত যৌবনকাননে
ফুটিল কলি
শুকাইয়া যায় ফুলের মধু
বসে না অলি,
জল বিহনে মীন
শুকনাতে পড়িয়া বলো
বাঁচবে কতদিন
ও তার ঘটিবে দুর্দিন।
দুর্বিন শাহ এ বিচ্ছেদ জ্বালা
সইতে পারে না।।
আসবে বলে গেল বন্ধু
- Sub Title: কেন আইল না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 124
বাউল গান এর নতুন প্রবন্ধ
হত মূর্খ নষ্ট দেহ না চিনিলি
- Sub Title: হস্ত পদ আছে মাত্র দিন কাটায় পশু আকারে
প্রভু প্রেম নামে কি সৃজিলা
- Sub Title: এ পঞ্চ ইন্দ্রিয় যোগে, পেলাম না তাঁর পরিচয়
মরণ রে, তুঁহু মম শ্যাম সমান
- Sub Title: তুঁহুঁ মম শ্যাম সমান!
আমি কই আইলাম রে
- Sub Title: কোনখানে আসিয়া আমি করি লড়ালড়ি
অউত যারায় গিয়া- বন্ধুরে
- Sub Title: আরে সত্যি করি কও রে বন্ধু; আইবায় নি ফিরিয়া রে
চরণে জানাই রে বন্ধু চরণে জানাই
- Sub Title: কি দিয়া নিবাই ধু
সহিতে পারি না বিরহের যাতনা
- Sub Title: আইল না শ্যাম গুণমণি
আমি জন্মিয়া কেন মইলাম না
- Sub Title: জননী উদরে যখন উল্টা পদে ছিলায় রে মন
আর বাইজ নারে বন্ধের বাঁশি রে
- Sub Title: তোমার মধুর স্বরে রহিতে পারি না ঘরে বাঁশি রে
সাধনে কায়দা জানা চাই
- Sub Title: বে কায়দায় করিলে সাধন মাওলা রাজী নাই
রাই বিনে প্রাণ যায় না রাখা
- Sub Title: যা রে সুবল আইনে দেখা
বাংলা
English