নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী।। ধু।।
নামেতে বিরাম দিও না মন বেপারী (চি)
অপার সংসার জলধি পার হইতে বাঞ্ছা যদিনাম মন্ত্র নিরবধি বল রে বদন ভরি৷
অকূল সমুদ্রের জল নামের তরী না হয় তল
হরিনাম পথের সম্বল গাইয়ে চল নামের সারি৷
শ্ৰীগুরু কান্ডারী করে দশ জানাকে দিয়ে দাঁড়ে,
ছয়জনা করিয়ে গুনারী৷
সুবাতাসে শ্রদ্ধাপালে আসক্তি হৃদয় মাস্তুলে
পাঁচ রশি বন্ধন করে নিত্যানন্দে চালায় তরী৷
নিঃশ্বাসকে রেখে চৌকিদার, জ্ঞানকে দেহ জল সিচিবার
চিত্তকে দেও রসের ভাণ্ডার, প্ৰেম লজ্জারে লাগায় নিষ্ঠা ডুরি৷
প্ৰভু রঘু কহেন রাধারমণ নাম-বিগ্রহ স্বরূপে মিলন
কর কৃষ্ণনামের রস আস্বাদন, মিলবে রে অটলবিহারী৷
নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী
- Sub Title: নামেতে বিরাম দিও না মন বেপারী (চি)
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 84
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রথম যৌবন কালে কে বা না পিরিতি গো করে
- Sub Title: সেই পিরিতি নিত্যি গঙ্গার জল গো প্ৰাণ সই
গাউছুল আজম বাবা নূরে আলম
- Sub Title: তুমি ইছমে আজম জগত ত্বরানে ওয়ালা
ও নিদয়া হইয়াছ রে বন্ধু
- Sub Title: দয়া নাই তোর মনে
বন্ধু ছাড়িলা মোরে
- Sub Title: তোমার বিচ্ছেদের আগুন জ্বলিছে অন্তরে
প্রেমবাগানে সই
- Sub Title: ফুল ফুটিল
পাগল বানাইলা মোরে
- Sub Title: আমি যে দিকেতে দৃষ্টি করি তোমায় হেরি মাইজভাণ্ডারী
ঘুমাইলে ঘুম ধরেনা, প্রাণ বন্ধের লাগিয়া
- Sub Title: সারা রাইত থাকি জাগিয়া
আপন মন তোর কে আছে
- Sub Title: ভাই তো আপনার নয়রে একই রক্তের কায়া
কেমন করিয়ে বল ভুলিব
- Sub Title: এ দিকে ঐ দিকে যার শুনতে পাই রূপ বাণী
আমায় নিয়ে ব্রজে চল যাই রে ভাই রে নিতাই
- Sub Title: অনেক দিন হয় ব্ৰজছাড়া প্ৰাণে শান্তি নাহি পাই
তোরা দেখা রে আসি নগরবাসী
- Sub Title: ফুলের গন্ধে অন্ধ মকরন্দ মধু লোভে প্ৰাণ আকুল
হাসন রাজা হইয়াছে বাউলা
- Sub Title: মাবুদ আল্লার লাগি হাসন রাজা যে আউলা
বাংলা
English