হইল বর্ষাগত শরৎ আগত
অশ্বিন যামিনী
অতি মনোরঙ্গে নারীপুত্র সঙ্গেমহানন্দ ধরণী।।
এল দেবীপক্ষ অতিশয় মুখ্য
বিচিত্র বাখানি
যার ভক্তি যেমন করেরে চয়ন
পূজিতে জননী।।
তারা মনোমত দান যজ্ঞব্রত
করছে যত ধনী
কায়মনোবাক্যে অতি মন সুখে
দ্রব্যের আমদানি।।
এল সপ্তমী তিথি উমা ভগবতী
উদয় অবনী
হেরি মার শোভা অতি মনোলোভা
হরের ঘরণী।।
বিষ ওড়াইতে এই অবনীতে
মৃগেন্দ্ৰবাহিনী
দেখিতে যেমন তপ্ত কাঞ্চন
চটকে দামিনী।।
তাতে দুশভূজা অতিশয় তেজা
হেরি অশ্রুপানি
সঙ্গে দুটি কন্যা জগৎ ধন্যা
বৈকুণ্ঠ বাসিনী৷
দুইজন শিশু একটির পশু
মূষিক অনুমানি
দেখিতে যেমন রূপের কিরণ
জনক জননী।।
শঙ্খঘণ্টাধ্বনি
খোল করতাল অমৃত মিশাল
রাধারমণবাণী৷
হইল বর্ষাগত শরৎ আগত
- Sub Title: অশ্বিন যামিনী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 136
বাউল গান এর নতুন প্রবন্ধ
সখী করি কি উপায় শ্ৰীনন্দের নন্দন কানু রহিল কোথায়
- Sub Title: আমায় ত্যেজিয়া বন্ধু রহিল কোথায়
আয় সাহে সাহাঁ মাওলায়ে জমাঁ
- Sub Title: তুঝে ছোড়কে আব মই যাঁও কাঁহা
আমি জানলাম রে নিষ্ঠুর কালা
- Sub Title: তোর পিরিতি
দিরাই থানায় বসত করি হাওর এলাকায়
- Sub Title: অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা দায়
মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
- Sub Title: দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে ডরাই
হরির নাম কর সার, ওরে বদন
- Sub Title: ভাই বন্ধু স্ত্রীপুত্র সকলি অসার
মিমের পর্দা উঠাইলে
- Sub Title: রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন
ভবে মানব জন্ম আর হবে না
- Sub Title: নামামৃত পান কর্লে রে মন ভাবে জন্ম মরণ হবে না চি
নবি এসে দয়া করে
- Sub Title: দাও পাপীরে পদছায়া
আমার বন্ধুরে কইও কি দোষ
- Sub Title: তার গুণে গুণি আমি তার মানে মানী
আমার এই নিবেদন দয়াল
- Sub Title: রবি বসিল পাটে, ধেয়ে এলেম ভবের ঘাটে
ও মনমাঝি রে, কিনারা ভিড়াইয়া রে বাইও নাও
- Sub Title: বেলা থাকতে ধরো পাড়ি যদি বন্ধুর দেশে যাইতে চাও
বাংলা
English