ওরে পাষান মন রে জনমে হরির নাম ভোইল না৷
ঐ হরির নাম লইলেরে শমনের ভয় আর রবে না।।
যখন ছিলে মা-র উদরে মহামায়ায় দামোদরেমহামায়ার মায়ায় পড়ে গুরু কী ধন চিনলায় না।।
মহামায়ায় ছলে কোন রে মন ভুইলে রলে৷
এ দেহা প্ৰাণান্ত হলে ঘৃণায় কেহ ছবে না।।
ধন যত সব রবে পড়ি সিন্দুকে সব রবে পড়ি
মইলে নিবে কড়ার কড়ি আম্রকাষ্ঠ দুইচার খানা।।
তীক্ষ্ণ আনল দিবে জ্বাইলে তার মাঝে পালাইয়ে
যতসব মায়া চাইলে সম্পর্কে কিছুই রবে না।।
যে নামে কাল শঙ্কা যাবে তারে কোন ভোইলাছ রে
মিছে পরবাসে করতে আছ কালযাপনা।।
কালগত যবে হবে দারাসুত কোথায় রবে
ভাইবে রাধারমণ বলে সঙ্গের সঙ্গী কেও হবে না।।
ওরে পাষান মন রে জনমে হরির নাম ভোইল না
- Sub Title: ঐ হরির নাম লইলেরে শমনের ভয় আর রবে না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 119
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়
- Sub Title: আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো
জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার
- Sub Title: জ্বলুক আগুন আন্দোলনে সব এক হয়ে চলার দরকার
ঢেউ দিও না কথা রাখা রূপ দেখি
- Sub Title: জলের ভিতরে শ্যামরায় ধু
জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
- Sub Title: এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই
আমার অন্তর বিদিয়া গেল
- Sub Title: আমার গৃহে থাকা হল দায়, কুকিলের বংছে
দয়াল মাওলা মাইজভাণ্ডারী মদন মোহন
- Sub Title: দারুণ বিচ্ছেদের জ্বালা জ্বলিয়ে গেল তন মন
চার মকামে চারটি পরাণ
- Sub Title: নাচে গায় কথা কয়, কেমন জিনিস দিই
বন্ধু আমার প্রাণনাথ বন্ধুরে
- Sub Title: সত্য করি বলরে বন্ধু আমার
মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে
- Sub Title: দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে
কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
- Sub Title: কর্তার ইচ্ছা কর্ম চলে
ললিতে, জলে গিয়াছিলাম একেলা
- Sub Title: ডাকছে নাগরি শ্যাম-কালা
বাংলা
English