"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: রাধার বন্ধুয়া

রাধার কথা নাই কি তোমার মনে
রাধার বন্ধুয়া
পাশরিলা বলো কোন পরানে।।

বন্ধুয়া ও
যখন তুমি প্রেম করিলা
কতই আশা দিয়াছিলা
বলেছিলা ভুলবে না জীবনে
দাসখতে করিয়া স্বাক্ষর
আসিয়া মথুরানগর
রাধার প্রতি নিদয়া হইলা কেনে।।

বন্ধুয়া ও
হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে
সদায় রাধা পড়ে ঢলে
শয্যাগত হইল দিনে দিনে
এই কি তোর পিরিতের রীতি
প্রাণে মার নারী জাতি
কলঙ্ক নাম রহিল ভুবনে।।

বন্ধুয়া ও
প্রেমপত্র নিয়া হাতে
আসিয়াছি মথুরাতে
যাবে যদি চল কুঞ্জবনে
বলে পাগল এ দুর্বিন শাহ
রাই মনে রইল আশা
পাবে দেখা মরণেরই দিনে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

খোদা কি দোলারে

  • Sub Title: মাওলাজির দর্পণ, মেরে মাওলানা ধন
কবিয়াল রমেশ শীল

প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে

  • Sub Title: (প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই
মাইজভাণ্ডারী গান

তুজে নাজুকে আজলনে

  • Sub Title: তুঝে মক্তবে আজল্ মেঁ পরি পায় করী ছিখায়া
রাধারমণ দত্ত

রাখে গো তোর প্ৰেমঋণে

  • Sub Title: তোমার সুদ সহিতে শুধু করিব যদি প্ৰাণে বাঁচি
মাইজভাণ্ডারী গান

আমি কী নাম ধরে ডাকলে বলো

  • Sub Title: দয়াল রে ফিরিয়া তোর জওয়াব পাই
রাধারমণ দত্ত

বন্ধের লাগি কান্দে আমার মন

  • Sub Title: পাইলাম না তোমার চরণ ধু
কবিয়াল রমেশ শীল

পরাণ বন্ধু বিনেরে পরাণ

  • Sub Title: ডাকতে ডাকতে সুর বেজে যায় সে ফিরে না চায় রে
রাধারমণ দত্ত

আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধনীর কুলে

  • Sub Title: রূপের কিরণ রূপের হিরণ লাগল আমার গলে
মাইজভাণ্ডারী গান

ধরনা ধরনা সখি বন্ধু বিনে

  • Sub Title: প্রেম তাড়না সহিতে নারি যমুনাতে ঝম্প দিব

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated