"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: মরি সে ব্যথায়

প্রেমশেল বিন্ধিল কলিজায়
মরি সে ব্যথায়।
যে শেল বুকে মারিল
বুক ছেদে পিঠ পার করিল
যাবে প্রাণী দারুণও চিন্তায়।।

যে দুঃখ দিয়াছে প্রাণে
কান্দে প্রাণী রাত্র দিনে
বন্ধু বিনে দেখি উপায়।
কী করিব কোথায় যাব
কই গেলে বন্ধুরে পাব
পাইলে দুঃখ বলব নিরালায়।।

যার কাছে দিয়াছি প্রাণ
যায় যাবে কুলমান
কী করিবে দারুণ বাপমায়।
শাশুড়ি আর কালননদি
কী করিবে হইয়া বাদী
ভয় করি না সেই কলঙ্কের দায়।।

বন্ধু যদি আমার হয়
রাখি না মরণের ভয়
নাম স্মরণে শমন দূরে যায়।
আমি বাঁধব যার চরণে
সে ছাড়া বাঁধা কোন জনে
কয় দুর্বিন শাহ আছি সে আশায়।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

কী হইল কী হইল সখী গো

  • Sub Title: চিত্তে অনল জ্বালাইয়া দিল শ্যাম কালিয়া সোনা চি
কবিয়াল রমেশ শীল

প্রাণ বন্ধুয়ারে আর কত জ্বালাবে

  • Sub Title: (প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ
রাধারমণ দত্ত

রাধার জীবনান্তকালে ললিতে গো

  • Sub Title: জাহ্নবীর তীরে নিয়ে গঙ্গাজল মৃত্তিকা দিয়ে
দুর্বিন শাহ

পরে কি আর জানে গো বেদন

  • Sub Title: পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা
হাসন রাজা

ও মন রইলে রে ফিকির

  • Sub Title: দম থাকিতে করলে না ইলাল্লাহর জিকির
দুর্বিন শাহ

আর আইসো না মহরমের চান

  • Sub Title: এই যে দুনিয়ায়
মাইজভাণ্ডারী গান

প্রেম করিলে কাঁদিতে হয়

  • Sub Title: প্রেমেতে সুখ নাই রে
কবিয়াল রমেশ শীল

দেখলেম এক পাগলের খেলা

  • Sub Title: যত সব পাগলের বংশ ওই পাগলের চেলা
কবিয়াল রমেশ শীল

বন্ধুগণ হিংসা ধর্ম প্রবল কলিতে

  • Sub Title: করে ধর্ম নামে অধর্ম কাজ ফকিরি দল দলিতে
রাধারমণ দত্ত

জীবনে বাসনা ছিল কৃষ্ণ সঙ্গে মিলিতে

  • Sub Title: পাইলাম না দেখাই তার জীবন থাকিতে
দুর্বিন শাহ

আমি কী চাহিব আল্লাহ, দরবারে তোমার

  • Sub Title: সর্বদায় রাখিও দয়া উপরে বান্দার

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated