"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: খেলিছ অখণ্ডে থাকিয়া একা

নিখিল ব্রাহ্মাণ্ডে প্রতি দেহ ভাণ্ডে
খেলিছ অখণ্ডে থাকিয়া একা।।

কত শত নামে হয়েছ ব্যক্ত
লক্ষ কোটি সুরত নাহি আদি অন্ত
দূর হইতে হয় দূরান্ত
তোমায় তল্লাশ করে দেখা।।

রাখো মারো চালাও সব তব কৃতি
যাহা ইচ্ছা করো নেও না কার যুক্তি
সব কর্মে ধর্মে তব হাতে শক্তি
তুমি যে বৃক্ষ মোরা হই শাখা।।

গরমে দিয়াছ শীতল বায়ু
আঁচলে করতেছ সচল স্নায়ু
সবকিছু করো ইচ্ছা অনুযায়ী
বুঝে না কর্ম হয়েছি বোকা।।

কেহ সিংহাসনে করেছ বাদশা
কেহ গাছতলে পায় দুর্দশা
ব্যাকুল সুরে বলে দুর্বিন শাহ
মর্ম বুঝিতে হয় গো ঠেকা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

রূপের সীমা নাই ভাণ্ডারী

  • Sub Title: গুণের সীমা নাই
কবিয়াল রমেশ শীল

বেলা শেষে পারঘাটায় এসেছি

  • Sub Title: পার করে দাও মাইজভাণ্ডারী বাবা গাউছ ধন
দুর্বিন শাহ

সুখের নিশি যায় আমার

  • Sub Title: কাঁদিয়া গো কার লাগিয়া
রাধারমণ দত্ত

দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে

  • Sub Title: আমি রূপ দেখিয়া ভুইলে রইলাম চাহিয়া গো সজনী
দুর্বিন শাহ

ভবে আন্ধা-ধুন্ধার মেলা

  • Sub Title: কানায় কালে গালাগালি
রাধারমণ দত্ত

কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই

  • Sub Title: প্ৰাণনাথ বন্ধুরে পাইলে অঙ্গেতে মিশাই গো ধু
কবিয়াল রমেশ শীল

দয়াল ভান্ডারী মোরে ত্বরায়ে নিও

  • Sub Title: চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও
দুর্বিন শাহ

নির্জন যমুনার কূলে

  • Sub Title: বসিয়া কদম্বতলে
মাইজভাণ্ডারী গান

গাওছে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয়

  • Sub Title: জাহেরে বাতেনে খেলা খেলে মাওলানায়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated