দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে
আমি রূপ দেখিয়া ভুইলে রইলাম চাহিয়া গো সজনী৷
হাতে চান্দ কপালে চাঁদ আমার চাঁদের উপরে কতই চাঁদআমার চাঁদের গলে কে দিল চাঁদের মালা গো সজনী৷
নাম বাঁকা ভঙ্গী বাঁকা শ্যামের চূড়ার উপর ময়ূরপাখা
ও দেখো নীলুয়া বাতাসে চূড়া হিলে গো সজনী৷
ভঙ্গি বাঁকা কদমতলায় বনফুলের মালা গলায় গো
ও আমার আঁখিটারে ফুলের মালা যাবে গো সজনী৷
বাইবে রাধারমণ বলে আমি রূপ দেখিয়া আইলাম গৃহে
ওই রূপ চমকে চমকে ওঠে মনে গো সজনী।।
দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে
- Sub Title: আমি রূপ দেখিয়া ভুইলে রইলাম চাহিয়া গো সজনী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 105
বাউল গান এর নতুন প্রবন্ধ
রাধানি আছইন কুশলে কও রে সুবল সারাসার
- Sub Title: রাধা বিনে কে আছে আমার
প্রেম পরম ধন প্রেম বিনে
- Sub Title: প্রেমের কারণে প্রভু সৃজিছে ভুবন
শ্যামচান্দ পরানের বন্ধু ছাড়লে উপায় নাই
- Sub Title: কেবা না পীরিত করে কার বা এত বড়াই
শাহজালাল বাবার দোয়াতে
- Sub Title: কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে
প্ৰেম করিয়া প্ৰাণে আমায়
- Sub Title: কোন কথা আছেনি তোমার মনে ধু
বল বল প্রাণনাথ
- Sub Title: পেয়েছ কি ত্রুটি মোর মন প্রাণ সঁপি দিতে
পরাণ বন্ধুয়া রসিক রতন
- Sub Title: করিয়ে আমি পেলেম না তারে
সজনী- সই গো
- Sub Title: আমি রইলাম কার আশায়:
ওহে নিরাঞ্জন তুমি মাত্র নিরাকার
- Sub Title: সয়াল সংসার তব জ্যোতের বাহার
প্রিয়া কোথা চলে যেওনা
- Sub Title: তুমি গেলে প্রাণ তো রবে না।। (ধুয়া)
ভোট দিবায় আজ কারে
- Sub Title: ভোটশিকারি দল এসেছে নানা রঙ্গ ধরে
বাংলা
English