"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: আমায় যাও ছাড়িয়া

কেন রে বন্ধু
আমায় যাও ছাড়িয়া
জেনে তোমায় আপন
জীবন ও যৌবন
তোর হাতে দিলাম সঁপিয়া।।

হস্ত দিয়া মাথায়
বলেছিলে আমায়
রাখিব তোমায়
আদর করিয়া
সেই কথা এখন
নাই তোমার স্মরণ
কাঁদালে আমায়
অবলা পাইয়া।।

তোমায় দিয়া প্রাণ
হইয়াছি বেঈমান
কত অপমান
জগৎ জুড়িয়া
পাইয়া কার নারী
আমারে পাশরি
দেশান্তরী গেলে রে
হইয়া।।

জানতাম যদি কৌশল
দিয়া প্রেমশিকল
হৃদয় পিঞ্জরে রাখিতাম
বন্ধ করিয়া
ধরে প্রেম আয়না
দেখিতাম নমুনা
প্রাণে প্রাণ রাখতাম
মিশাইয়া।।

দেখে তোর ব্যবহার
যৌবনটা আমার
করলাম উপহার
আপন জানিয়া
পাইয়া কার যুক্তি
ভাঙিলে পিরিতি
দুর্বিন শাহর প্রতি
নির্দয় হইয়া।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

আপনে মূহু পর আঞ্চল ধর

  • Sub Title: মনকে ঠমকে দর্শন দেকে, বিচ্ছেদে মারিছে মাওলানা
কবিয়াল রমেশ শীল

আশেকের পেয়ারা বাবা মাওলানা

  • Sub Title: নূরের ছবি, হাবিব নবী, মাওলানা
হাসন রাজা

লোকে বলে, লোকে বলে রে, হাসন রাজা তুমি কে?

  • Sub Title: আমি যে মাবুদের খেলা বানাইয়াছে সে
কবিয়াল রমেশ শীল

পরাণ বন্ধুয়া রসিক রতন

  • Sub Title: করিয়ে আমি পেলেম না তারে
কবিয়াল রমেশ শীল

দয়াল ভান্ডারী মোরে ত্বরায়ে নিও

  • Sub Title: চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও
রাধারমণ দত্ত

আমারে বন্ধুয়ার মনে নাই রাই গো

  • Sub Title: আমারে বন্ধুয়ার মনে নাই ধু
হাসন রাজা

বিচার করি চাইয়া দেখি সকলেই আমি

  • Sub Title: সোনা মামি! সোনা মামি গো! আমারে করিলায় বদনামি
শাহ আব্দুল করিম

যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়

  • Sub Title: আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো
মাইজভাণ্ডারী গান

না জানি কি গুণ আছে

  • Sub Title: যত দেখি তত সাধ দেখিতে আবার
রাধারমণ দত্ত

হইয়ে শ্যাম অনুরাগী লাগল কলঙ্কের দাগী

  • Sub Title: পিরিতের কি ঐতই দুর্দশা

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated