"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: বুঝি বা বুঝি না সাকার কি নিরাকার

জানি বা জানি না, মানি বা মানি না
বুঝি বা বুঝি না, সাকার কি নিরাকার।।

কোথায় বা রহিয়াছ, কারে কী কহিয়াছ
কিবা হইয়াছ নামে প্রচার
শুনি সোজাসুজি, দেখি বাজি বুজি
এত খোঁজাখুঁজি সকলই বেকার।।

বুঝি না ভাবান্ত, শান্ত না ক্লান্ত
মৃত না জ্যান্ত, আছ কী প্রকার
যদি হও জীবিতা, আমি তোমার সেবিতা
দেখা দিতে ব্যথা কেন তোমার।।

কী বা রূপশ্রী, পরমা সুন্দরী
কী বা কাল বিশ্রী, অদ্ভুত আকার
তাই লোকালুকি, এত ফাঁকিঝুকি
হবে দেখাদেখি প্রতিশ্রুতি সার।।

সর্বশাস্ত্রে খবর, গড আল্লাহ্‌ ঈশ্বর
বিরাট ভয়ঙ্কর মহিমা অপার
দেখি না স্বচক্ষে, পাই না পরখে
থাকে অলক্ষে পাগল দুর্বিন শার।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

আমি চাইরে কেবল বন্ধের দর্শন

  • Sub Title: কিসের মরণ কিসের বাঁচন
রাধারমণ দত্ত

সোনার মানুষ উদয় হইল গো নদীয়া পুরে

  • Sub Title: স্বয়ং মানুষ উদয় হইল শচীরানীর ঘরে
রাধারমণ দত্ত

দুঃখিনীর বন্ধুনি আমার কবে হবে দেখা

  • Sub Title: প্রথম যুবতীর যৌবন কেমনে যায় রাখা
শাহ আব্দুল করিম

খবর রাখনি

  • Sub Title: উন্দুরে লাগাইছে শয়তানি
রাধারমণ দত্ত

সন্ধ্যাকালে ডাকি বসি খেওয়া ঘাটে গাঙ্গের কূল

  • Sub Title: পার কইরো দয়াল গুরু তাতে যেন না হয় ভুল ধু
কবিয়াল রমেশ শীল

আমি উদাসিনী তোমার নাম নিয়ারে

  • Sub Title: (বন্ধুয়ারে) তোমার নাম সুখে দুঃখে, যখন আসে আমার মুখে
রাধারমণ দত্ত

রূপ দেখিলাম জলের ঘাটে

  • Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায় ধু
কবিয়াল রমেশ শীল

ওকি চমৎকার ভাণ্ডারে এক আজব কারবার

  • Sub Title: মানুষ ধরা কল বসাল দেখবি গেলে মাইজভাণ্ডার
রাধারমণ দত্ত

ও প্রাণবৃন্দে প্ৰাণ যায় বন্ধুয়া বিনে

  • Sub Title: আমি বন্ধু হারা; জিতে মরা তনু ক্ষীণ দিনে দিনে
রাধারমণ দত্ত

শ্যামরূপ হেরিলাম তরুমূলে

  • Sub Title: যমুনার কাল জলে সৌদামিনী জ্বলে
হাসন রাজা

আমি করি রে মানা, অপ্রেমিকে গান আমার শুনবে না

  • Sub Title: কিরা দেই কসম দেই আমার বই হাতে নিবে না

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated