আমি উদাসিনী তোমার নাম নিয়ারে বন্ধু।
(বন্ধুয়ারে) তোমার নাম সুখে দুঃখে, যখন আসে আমার মুখে,(বন্ধুয়ারে) তোমার নাম সুখে দুঃখে, যখন আসে আমার মুখে,
সেই মুরতি উঠেরে ভাসিয়া।
নাম নামি অভেদ যদি, দেখা দাও গুণনিধি,
আউরে থাক কি অপরাধ পাইয়া।।(বন্ধুয়ারে) চন্দ্রিমা থাকে আকাশে, কুমুদিনী জলে ভাসে,
দরশে পরশে জুড়াই হিয়া।
আমি তোমার প্রেম পিয়াসী, দুঃখ সিন্ধু নীরে ভাসি,
উঠ হৃদ আকাশে পূর্ণ শশী হইয়া।।(বন্ধুয়ারে) যে থাকে যাহার আশে, সে তাহারে ভালবাসে,
জগত চলে এই নীতি নিয়া।
(আমার) দরজা দিয়ে নিত্য যাও, আমারে না ফিরে চাও,
বুঝাইব কাহারে কহিয়া।।(বন্ধুয়ারে) পিপাসী চাতকের মত, জীবন করিলাম গত,
কেবল তোমার আসা পথে চাইয়া।
রমেশ কয় প্রাণ সখা, বিধি যদি দিত পাখা,
করতেম দেখা শূন্যে উড়া দিয়া।।
আমি উদাসিনী তোমার নাম নিয়ারে
- Sub Title: (বন্ধুয়ারে) তোমার নাম সুখে দুঃখে, যখন আসে আমার মুখে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 64
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রেম জ্বালায় অঙ্গ জ্বলে সখি
- Sub Title: পিরিত করিয়া, সে গেল ছাড়িয়া
দয়াল গুরুর অপার দয়া
- Sub Title: কি দিয়ে করিবে দয়া আমি তারে ডাকি কই
পিরিতে আরিলাম মান কুল-গো
- Sub Title: সাধ করে কলঙ্কের ডালি হস্তে তুলি মাথে লই
পরাণ বন্ধুয়া রসিক রতন
- Sub Title: করিয়ে আমি পেলেম না তারে
গুরু না মানিলাম গো সখী
- Sub Title: করিতাম গো বেপার
বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে
- Sub Title: বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
ওহে প্রভু বিশ্বপতি
- Sub Title: নিজ গুণে দাও হে মুক্তি
নৌকা বাইও সাবধান হইয়া রে মাঝি ভাই
- Sub Title: বাইও সাবধান হইয়া
কাল প্রেমে হলো না সুরিত
- Sub Title: না জাইনে ঠেকেছি ফান্দে
আমিই মূল নাগর রে
- Sub Title: আসিয়াছি খেইড় খেলিতে ভবসাগরে রে
আসি বলে চলে গেল আর তো ফিরে এলো না
- Sub Title: আজ আসবে কাল আসবে বলে গো
বাংলা
English