ঘর বানাইলো রে মালিক মেস্তরি
ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি।।মন রে-
এক বিন্দু দিয়া পানি
বানাইয়াছো ঘর
দুই শ ছয়টা খাম্বা দিছে
সেই ঘরের ভিতর
আট বাঁক বারো বোরুজ
চোদ্দো রিকাব দিয়া
আট কুঠুরি নয় দরজা
দিয়াছে সাজাইয়া
ও মন, ঘর বানাইলো রে।।ও মন রে-
সাত সমুদ্র তেরো নদী
এই ঘরেতে আছে
আকাশ জমি বেহেস্ত দোজখ
ভিতরে রহিয়াছে
বেহেস্ত দোজখের কাছে
শ্রীকুলার বাজার
সে বাজারে বসত করে
ঘরের জমিদার
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
চাইর কুতুব ষোলো প্রহরী
দেয় তারে পাহারা
আগ দুয়ারে মূল মহাজন
করে ঘুরাফিরা
সিদরাতুল মুনতাহাপুরী
মগজেরই ধারে
রফরফ ছোয়ারী সদায়
আশা যাওয়া করে
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
ললাটেরই নিচে আছে
আবে-হায়াত নদী
জলের নিচে দুইটি বাত্তি
জ্বলছে নিরবধি
ক্বলব-রুহু ছহর-খপি
ডাইনে বামে রয়
চব্বিশ হাজার ছয়শত ধারা
দিনে-রাইতে বয়
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
কামনদীর দক্ষিণ ধারে
ত্রিবেণীর বাজার
সেই বাজারে যাইতে পারে
ভাগ্যে আছে যার
বাজারে মানুষ নাই
ঘর চালে চালে
অন্ধরা দেয় দোকান
খরিদ করে কালে
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
সেই ঘরেরই দুই ধারেতে
আছে দুই পাহাড়
পাহাড়েরই নিচে আছে
ঝরনা বেশুমার
বাহাত্তর হাজার নালায়
সদায় আসে জল
নাভিমূলে বসাইয়াছে
জলেরই দমকল
ও মন, ঘর বানাইলো রে।।মন রে-
সাত পর্দার নিচে আছে
কুলুবিল মোমিন
সেই মোকামে বিরাজ করে
এলাহি আলামিন
সেই মোকামের চোদ্দো কোঠা
যদি দেখতে চাও
দুর্বিন শাহ কয় বর্জখ্ ধ্যানে
ঘরের ভিতর যাও
ও মন, ঘর বানাইলো রে।।
ঘর বানাইলো রে মালিক মেস্তরি
- Sub Title: ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 115
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রিয়ে রঙ্গিলারে নানারূপ দেখা দিয়ে
- Sub Title: নানারূপ দেখা দিয়ে মজাইলারে
আমি কি পাবো তাঁহারে
- Sub Title: সদা মন প্রাণে ভালবাসি যাঁহারে
তরা দেখ সখীগন
- Sub Title: ভালোমতে কাটে গুয়া দেবের নারীগণ
রাইরূপে শ্যাম অঙ্গ ঢাকা
- Sub Title: কি হেরিলাম গৌর বাঁকা
প্রেমিকে নামাজ পড়েনা
- Sub Title: ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা
আরে ও সর্বহারার দল
- Sub Title: ভয় কিরে আর বন্দুক কামান
প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে
- Sub Title: মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো
অচেনা এক জংলা পাখি
- Sub Title: থাকে মাটির পিঞ্জিরায়
ও যৌবন ঘুমেরই স্বপন
- Sub Title: সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন
চরণে জানাই রে বন্ধু চরণে জানাই
- Sub Title: কি দিয়া নিবাই ধু
নৌকা বাইও সাবধান হইয়া রে মাঝি ভাই
- Sub Title: বাইও সাবধান হইয়া
প্রাণ গেল ফিরে চাও
- Sub Title: তরু পত্র ঝরে শুনি, আমারি রোদন
বাংলা
English