দুঃখ বুকে, কই না মুখে
করিয়া প্রচার, প্রাণসখি গো
কালার সনে প্রেম করিয়া
হলো সখি কলিজা আঙ্গার।।ও সখি গো-
বিধি যা লিখল কপালে
মিটল না আমার
কোনো দেশে না পাই তালাশ
দেখা বন্ধুয়ার।।ও সখি গো-
দারুণ প্রেমের শেল গো সখি
বিন্ধিল আমার
প্রেমের জ্বালায় অঙ্গ কালা
নয়নে বয় ধার।।ও সখি গো-
প্রেমের আগুন জলছে দ্বিগুণ
হৃদয়ের মাঝার
প্রাণ থাকতে হলো না দেখা
কান্দা মাত্র সার।।ও সখি গো-
প্রাণ যাবে মোর প্রেমজ্বালাতে
হইয়া বেকারার
দুর্বিন শাহর মরণকালে
চরণ দেখাইও একবার।।
দুঃখ বুকে, কই না মুখে
- Sub Title: করিয়া প্রচার প্রাণসখি গো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 98
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভাণ্ডারীর মহিমা অপার
- Sub Title: দোজাহানের মালিক বাবা মাওলা মাইজভাণ্ডার
দেখলেম এক পাগলের খেলা
- Sub Title: যত সব পাগলের বংশ ওই পাগলের চেলা
পাগলের প্রেমবাজারে গেলে
- Sub Title: কেউ আর ফিরে না
প্ৰেম কইরে প্রাণ কান্দাইলায় আমার গো
- Sub Title: ওয় গো বিনোদিনী
ওহে প্রাণকান্ত আসিল বসন্ত
- Sub Title: নাই সুখ অন্ত, প্রেমেরি উদ্যানে
তরুমূলে শ্যামরূপ হেরিলাম অরুমূলে
- Sub Title: নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে
ছল ক'রনা আর গুরু
- Sub Title: তোমা না পাইলে আমার জীবন অসার
দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া
- Sub Title: অতি সাধের মানব জনম বিফলে যায় গইয়া ধু
আমার প্রাণ হরে যায়
- Sub Title: মাইজভাণ্ডারী গুণ মণি মোহন বাঁশীর রায়
তুজে নাজুকে আজলনে
- Sub Title: তুঝে মক্তবে আজল্ মেঁ পরি পায় করী ছিখায়া
শ্যামের প্ৰেয়সী বিনোদী রাই
- Sub Title: হৃদয় বিদারে তোর মুখ চাই
সখী যমুনা পুলিনে গো
- Sub Title: মন হইয়াছে উন্মাদিনী গো মধুর মুরলীর গানে চি
বাংলা
English