বন্ধু পরদেশি রে, দূর বিদেশে ঘর
পিরিতি বাড়াইয়া গেলে, নিলে না খবর।।বন্ধু রে-
জানি না পিরিতির রীতি, কী আছে তোর মনে
তোমারও পিরিতের বিষে, অন্তর কাটে ঘুণে
বিরহ-বিচ্ছেদ-অনলে, হিয়া ঝরঝর
মনে হয় কেউ আপন আছে, আমি তোমার পর।।বন্ধু রে-
যে নারীর বন্ধু ঘরে, কতই না আনন্দ
তুই বন্ধু বিদেশে রইলে, আমার কপাল মন্দ
রইতে কাছে রাখতাম বুকে, জুড়াইতাম অন্তর
সামনে বসাইয়া তোমায়, করিতাম আদর।।বন্ধু রে-
কোন বা দেশে থাক, একবার স্বপনে না দেখি
নয়নের জল কালি করে, কতই চিঠি লিখি
আগে যদি জানতাম তুমি নিদয়া পামর
প্রেম করত না এ দুর্বিন শাহ, রইত একাসর।।
বন্ধু পরদেশি রে, দূর বিদেশে ঘর
- Sub Title: পিরিতি বাড়াইয়া গেলে নিলে না খবর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 113
বাউল গান এর নতুন প্রবন্ধ
সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে
- Sub Title: বাঁশির সুরে আকুল কইলো তারে চিনাই দে ধু
আয়ু দিবা সন্ধ্যা হল
- Sub Title: সম্মুখে অন্তিমের পাড়, ঢেউ দেখিয়ে কাঁপে প্রাণ
বন্ধু যদি হইত বাতাস
- Sub Title: সর্বদায় লাগিত অঙ্গে
ফুলের তছবির তোমার ছারা
- Sub Title: অপরূপ রূপ তোমার দেখতে যেমন ফুল
আইস আইস গো কোলে রহমানী
- Sub Title: তোরে লইয়া বাপে পুতে করি টানাটানি
আকাশে বাতাসে
- Sub Title: চল সাথী উড়ে যাই
মুর্শিদ নাম ভরসা করে
- Sub Title: অকূলে দিলাম সাঁতার
শুনহে প্রাণের পতি
- Sub Title: আমি মরি নাইগো ক্ষতি, বধের ভাগী তুমি হইলা
জন্মে জন্মে অপরাধী
- Sub Title: তোমারই চরণে রে
পিরের পদে মজো
- Sub Title: আমার মন
মাথা নত করে আর বসব না ঘরে
- Sub Title: বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই
বাংলা
English