আমায় রাখিও চরণ তলে
দয়াল মুর্শিদও, আমায় রাখিও চরণ তলে।
মানবজনম ধন্য হবে তোমারে পাইলে
দয়াল মুর্শিদও।।মুর্শিদও
সয়ালের দয়াল তুমি নির্ধনিয়ার ধন
অকূলিয়ার কূল তুমি অন্ধেরই নয়ন
দিয়া চরণ রাখো জীবন পড়েছি অকূলে।।মুর্শিদও
অনাথের নাথ বলি রাখি কত আশা
দয়া করে চরণ তলে আমারে দিও বাসা
মিটাইও মনের পিপাসা বসে আমার কোলে।।মুর্শিদও
তুমি হও আশিকে খোদা সুরতে ইনসান
নুরেরই পুতুলা তুমি হাবিবে দেওয়ান
দুর্বিন শাহ কয় তোমার সমান দরদি নাই ভূতলে।।
আমায় রাখিও চরণ তলে
- Sub Title: দয়াল মুর্শিদও আমায় রাখিও চরণ তলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 97
বাউল গান এর নতুন প্রবন্ধ
জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো
- Sub Title: শ্ৰীনন্দের নন্দন কালা কদম্বেরি তলে গো
নবযৌবন আষাঢ় মাসে
- Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে
মনের মানুষ পাবি নি গো ললিতে বল না
- Sub Title: মানুষ মিলে মন মিলে না হায় গো
আইস আইস গো কোলে রহমানী
- Sub Title: তোরে লইয়া বাপে পুতে করি টানাটানি
তোমহো সরমাগিনী লাজ লজ্যাছে
- Sub Title: পর্দানেসিঁ বনকর্ রহেনা জী
আশেক মাশুকের প্রেমের এমনি নিশানা
- Sub Title: তার মরণ বাচন সমান কথা দিল দিওয়ানা
প্রাণবন্ধু এলো না, বসন্ত গেল না
- Sub Title: কার মুখ চাইয়া থাকি বলো
শোনো গো ললিতা সখি
- Sub Title: তারে দিও আনিয়া
কে তুমি হে সখা
- Sub Title: ছলনা কৌশলে, জগৎ মজালে, এমন মোহিনী জান
শোন রে বলি প্রাণ সখি
- Sub Title: শোন রে বলি প্রাণ সখি
যখন নদী হয় উতলা
- Sub Title: নদীর পাকে পড়ে
বাংলা
English