আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন-
সে কি অমনি হবে।
আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন-সে কি অমনি হবে।।
কে আমারে ভরসা করে আনতে আপন বশে-
সে কি অমনি হবে।
আপনাকে সে করুক-না বশ, মজুক প্রেমের রসে-
সে কি অমনি হবে।
আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন-
সে কি অমনি হবে।।এই গানের সাথে ৫৭১ পৃষ্ঠার গানের হুবুহু মিল রয়েছে শুধু প্রতিটি বাক্যের শেষে হাইফেণের বদলে কমা রয়েছে।
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
- Sub Title: সে কি অমনি হবে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 153
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো
- Sub Title: ঘাটেই বসে কাটাই বেলা আর কিছু তো চাই নি গো
হে সন্ন্যাসী হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য
- Sub Title: হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য
আমরা নূতন প্রাণের চর হা হা
- Sub Title: আমরা থাকি পথে ঘাটে নাই আমাদের ঘর হা হা
ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর
- Sub Title: মরমে লুকানো থাক মরমের ভার
আমরা যে শিশু অতি অতিক্ষুদ্র মন
- Sub Title: পদে পদে হয় পিতা চরণস্খলন
প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে
- Sub Title: চারি দিকে হাসিরাশি তবু প্রাণ কেন কাঁদে রে
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা
- Sub Title: ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা
ভয় নেই রে তোদের নেই রে ভয়
- Sub Title: যা চলে সব অভয়-মনে- আকাশে ওই উঠেছে শুকতারা
আজ আমার আনন্দ দেখে কে
- Sub Title: কে জানে বিদেশ হতে কে এসেছে-
বাজে রে বাজে রে ওই রুদ্রতালে বজ্রভেরী
- Sub Title: ওই রুদ্রতালে বজ্রভেরী-
দয়া করো, দয়া করো প্রভু, ফিরে ফিরে
- Sub Title: শত শত অপরাধে অপরাধিনীরে
মনে হল, যেন পেরিয়ে এলেম
- Sub Title: মরুতীর হতে সুধাশ্যামলিম পারে
বাংলা
English