ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর-
মরমে লুকানো থাক মরমের ভার।।
যে গোপন কথা, সখী, সতত লুকায়ে রাখিইষ্টদেবমন্ত্রসম পূজি অনিবার।
তাহা মানুষের কানে ঢালিতে যে লাগে প্রাণে-
লুকানো থাক তা, সখী, হৃদয়ে আমার।।
ভালোবাসি, শুধায়ো না কারে ভালোবাসি।
সে নাম কেমনে, সখী, কহিব প্রকাশি।
আমি তুচ্ছ হতে তুচ্ছ- সে নাম যে অতি উচ্চ,
সে নাম যে নহে যোগ্য এই রসনার।।
ক্ষুদ্র এই বনফুল পৃথিবীকাননে
আকাশের তারকারে পূজে মনে মনে-
দিন-দিন পূজা করি শুকায়ে পড়ে সে ঝরি,
আজন্ম-নীরবে রহি যায় প্রাণ তার।।
ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর
- Sub Title: মরমে লুকানো থাক মরমের ভার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 120
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে
- Sub Title: হৃদয়ে আমার
আমি ফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে
- Sub Title: এমন হাওয়ার মুখে ভাসল তরী-
আবার এসেছে আষাঢ়
- Sub Title: আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে
ফিরে ফিরে আমায় মিছে ডাকো স্বামী
- Sub Title: সময় হল বিদায় নেব আমি
ওলো শেফালি, ওলো শেফালি
- Sub Title: আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি
আজি এই গন্ধবিধুর সমীরণে
- Sub Title: কার সন্ধানে ফিরি বনে বনে
ওরে বকুল, পারুল, ওরে শালপিয়ালের বন
- Sub Title: কোনখানে আজ পাই আমার মনের মতন ঠাঁই
সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে
- Sub Title: আমার মেঠো ফুলের পাশাপাশি
সজনি সজনি রাধিকা লো, দেখ অবহুঁ চাহিয়া
- Sub Title: মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
- Sub Title: সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না!
ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে
- Sub Title: গোলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের ‘পরে
সবারে করি আহ্বান
- Sub Title: এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ
বাংলা
English