আমরা নূতন প্রাণের চর হা হা।
আমরা থাকি পথে ঘাটে, নাই আমাদের ঘর হা হা।।
নিয়ে পক্ব পাতার পুঁজি পালাবে শীত, ভাবছ বুঝি গো?ও-সব কেড়ে নেব, উড়িয়ে দেব দখিন-হাওয়ার ‘পর হা হা।।
তোমায় বাঁধব নূতন ফুলের মালায়
বসন্তের এই বন্দীশালায়।
জীর্ণ জরার ছদ্মরূপে এড়িয়ে যাবে চুপে চুপে?
তোমার সকল ভূষণ ঢাকা আছে, নাই যে অগোচর হা হা।।
আমরা নূতন প্রাণের চর হা হা
- Sub Title: আমরা থাকি পথে ঘাটে নাই আমাদের ঘর হা হা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 112
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
যোগী হে, কে তুমি হৃদি-আসনে
- Sub Title: বিভূতিভূষিত শুভ্র দেহ নাচিছ দিক্-বসনে
আজি কোন্ সুরে বাঁধিব দিন-অবসান-বেলারে
- Sub Title: দীর্ঘ ধূসর অবকাশে সঙ্গীজনবিহীন শূন্য ভবনে-
অভয় দাও তো বলি আমার wish কী
- Sub Title: wish কী-
ও জলের রানী
- Sub Title: ঘাটে বাঁধা একশো ডিঙি- জোয়ার আসে থেমে
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
- Sub Title: তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
- Sub Title: কোন্খানে আজ পাই
ভুলে ভুলে আজ ভুলময়
- Sub Title: ভুলের লতায় বাতাসের ভুলে
সখী, আর কত দিন সুখহীন শান্তিহীন
- Sub Title: হাহা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে
প্রভু, খেলেছি অনেক খেলা
- Sub Title: শ্রান্ত হৃদয়ে হে তোমারি প্রসাদ চাহি
হরি, তোমায় ডাকি, সংসারে একাকী
- Sub Title: আঁধার অরণ্যে ধাই হে
পাগলিনী, তোর লাগি
- Sub Title: কোথায় রাখিব তোরে খুঁজে না পাই ভূমণ্ডল
ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে
- Sub Title: ডাকিতে এসেছি তাই চলো ত্বরা ক’রে
বাংলা
English