মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা, হাহা, হা।।
কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্ বনে যাই,কোন্ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আহা, হাহা, হা।।
কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে-
তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।।
রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি। আহা, হাহা, হা।।
মেঘের কোলে রোদ হেসেছে
- Sub Title: আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হাহা হা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 149
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা
- Sub Title: শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে ওগো নবীন রাজা
যারে মরণ-দশায় ধরে
- Sub Title: সে যে শতবার ক’রে মরে
নিবিড় অমা-তিমির হতে বাহির হল জোয়ার-স্রোতে
- Sub Title: শুক্লরাতে চাঁদের তরণী
প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে
- Sub Title: চারি দিকে হাসিরাশি তবু প্রাণ কেন কাঁদে রে
গগনের থলে রবি চন্দ্র দীপক জ্বলে
- Sub Title: তারকামণ্ডল চমকে মোতি রে
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে
- Sub Title: যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে
কার হাতে যে ধরা দেব হায়
- Sub Title: তাই ভাবতে আমার বেলা যায়
মহানন্দে হেরে গো সবে
- Sub Title: জগতপথে পশুপ্রাণী রবি শশী তারা
ছিল যে পরানের অন্ধকারে
- Sub Title: এল সে ভুবনের আলোক-পারে
যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই
- Sub Title: লক্ষ্মীরে হারারই যদি অলক্ষ্মীরে পাবই
জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল! এল রে
- Sub Title: নবীন বাসনায় চঞ্চল যৌবন নবীন জীবন পেল
হে মাধবী, দ্বিধা কেন, আসিবে কি ফিরিবে কি
- Sub Title: আঙিনাতে বাহিরিতে মন কেন গেল ঠেকি
বাংলা
English