আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা-
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই- লুকোচুরি খেলা।।
আজ ভ্রমর ভোলে মধু খেতে- উড়ে বেড়ায় আলোয় মেতে,আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা।।
ওরে, যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে।
ওরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট ক’রে।।
যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি,
আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা।।
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই
- Sub Title: নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই- লুকোচুরি খেলা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 148
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কেন নিবে গেল বাতি
- Sub Title: আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি
নমো, নমো, নমো
- Sub Title: নমো নমো নমো
তব প্রেমসুধারসে মেতেছি
- Sub Title: ডুবেছে মন ডুবেছে
নমো যন্ত্র, নমো- যন্ত্র, নমো- যন্ত্র, নমো- যন্ত্র
- Sub Title: তুমি চক্রমুখরমন্দ্রিত তুমি বজ্রবহ্নিবন্দিত
ওরে বকুল, পারুল, ওরে শালপিয়ালের বন
- Sub Title: কোনখানে আজ পাই আমার মনের মতন ঠাঁই
ওগো সঁওতালি ছেলে
- Sub Title: শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে
না সখা, মনের ব্যথা কোরো না গোপন
- Sub Title: যবে অশ্রুজল হায় উচ্ছ্বসি উঠিতে চায়
আকাশে তোর তেমনি আছে ছুটি
- Sub Title: অলস যেন না রয় ডানা দুটি॥
হম সখি দারিদ নারী
- Sub Title: জনম অবধি হম পীরিতি করনু
গিয়াছে সে দিন যে দিন হৃদয়
- Sub Title: প্রাণের স্বপন আছিল যখন- ‘প্রেম’ ‘প্রেম’ শুধু দিবস-রাতি
আমারে বাঁধবি তোরা সেই বাধন কি
- Sub Title: আমি যে বন্দী হতে সন্ধি করি সবার কাছে
কত কাল রবে বল’ ভারত রে
- Sub Title: শুধু ডাল ভাত জল পথ্য ক’রে
বাংলা
English