"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আজি শরততপনে প্রভাতস্বপনে
আজি শরততপনে প্রভাতস্বপনে
  • Sub Title: ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো

আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়।
ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো।।
আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়-

কোন্ কুসুমের আশে কোন্ ফুলবাসে সুনীল আকাশে মন ধায় গো।।

আজি কে যেন গো নাই, এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো-
তাই চারি দিকে চায়, মন কেঁদে গায় ‘এ নহে, এ নহে, নয় গো’।
কোন্ স্বপনের দেশে আছে এলোকেশে কোন্ ছায়াময়ী অমরায়।
আজি কোন্ উপবনে, বিরহবেদনে আমারি কারণে কেঁদে যায় গো।।

আজি যদি গাঁথি গান অথিরপরান, সে গান শুনাব কারে আর।
আমি যদি গাঁথি মালা লয়ে ফুলডালা, কাহারে পরাব ফুলহার।।
আমি আমার এ প্রাণ যদি করি দান, দিব প্রাণ তবে কার পায়।
সদা ভয় হয় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় গো।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমরা তারেই জানি তারেই
আমরা তারেই জানি তারেই

আমরা তারেই জানি তারেই

  • Sub Title: তারেই করি টানাটানি দিবারাতি
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে

  • Sub Title: ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হা য় হা য় হায়
গোলাপ ফুল ফুটিয়ে আছে
গোলাপ ফুল ফুটিয়ে আছে

গোলাপ ফুল ফুটিয়ে আছে

  • Sub Title: ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated