"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আব-হায়াতের নদী কোনখানে
আব-হায়াতের নদী কোনখানে
  • Sub Title: আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে

আব-হায়াতের নদী কোনখানে
আগে জেন্দা পীরের খান্দানে যাও
দেখিয়ে দিবে সন্ধানে।।

মওলার মহিমারে এমনি
সেই’ নদীতে হয় অমৃত পানি
তাঁর এক রতি পরশে শুনি
অমর হবে সেই জনে।।

সেই নদীর পিছল ঘাটা
কত চাঁদ কোটালে খেলছে রে ভাটা,
দিন দুনিয়ার জোড়া একটা
মীন আছে তাঁর মাঝখানে।।

আব-হায়াতের মর্ম যে জন পায়,
উপাসনার সীমা তাইরি হয়,
সিরাজ সাঁইর আদেশে
অধীন লালন ফকীর তাই ভণে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

পাবি রে মন স্বরূপের দ্বারে
পাবি রে মন স্বরূপের দ্বারে

পাবি রে মন স্বরূপের দ্বারে

  • Sub Title: খুঁজে দেখ না রে মন বরজখ পরে নেহার করে
আর আমারে মারিস নে মা
আর আমারে মারিস নে মা

আর আমারে মারিস নে মা

  • Sub Title: বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated