"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

জিন্দা পীর আগে ধরোরে
জিন্দা পীর আগে ধরোরে
  • Sub Title: দেখে শমন যাক ফিরে

জিন্দা পীর আগে ধরোরে।
দেখে শমন যাক ফিরে।।

আয়ু থাকিতে আগে মরা
সাধক যে তার এমনি ধারা
প্রেমোন্মাদে মাতোয়ারা
সে কি বিধির ভয় করে।।

মরে যদি ভেসে ওঠে
সে তো বেড়ায় ঘাটে ঘাটে
মরে ডোবো শ্রীপাটে
বিধির অধিকার ত্যাগেরে।।

হায়াতের আগে যে মরে
বাঁচে সে মউতের জোরে
দেখোরে মন হিসাব করে
ফকির লালন কয় ডেকেরে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

নবী একি আইন করলেন জারী
নবী একি আইন করলেন জারী

নবী একি আইন করলেন জারী

  • Sub Title: পাছে মারা যায় আইন তাই ভেবে মরি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated