স্বরপের ঘরে অটলরূপ বিহারে
চেয়ে দেখ না তোরা।
ফনি মণি জিনি রূপের বাখানিআছে দুইরূপে একরূপ হল করা।।
আছে অটলরূপে সাঁই, ভেবে দেখলাম তাই
সেই রূপের নিত্যলীলা নাই
যে জন পঞ্চতত্ত্ব যজে লীলারূপে মজে
সেই জানে রসিক রাগের ধারা।।যে জন অনুরাগী হয়, রাগের দেশে রয়
রাগের তালা খুলে সে রূপ দেখতে পায়
অনুরাগীর করণ, বিধি বিস্মরণ
লীলা নিত্যপুরে রাগের ধারা।।আছে রূপের দরজায়, শ্রীরূপ মহাশয়
রাগের তালাচাবি তাঁর হাতে সদাই
শ্রীরূপ অনুগত যে হবে, তালা চাবি পাবে
লালন বলে অধর ধরেছে তারা।।
স্বরপের ঘরে অটলরূপ বিহারে
- Sub Title: চেয়ে দেখ না তোরা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 105
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
রুকু সেজদা তুলে দেখি
- Sub Title: সামনে মরার বাড়ি
কোথায় আনিলে আমায় পথ ভুলালে
- Sub Title: দুরন্ত তরঙ্গে তরীখানি ডুবালে
আগে জানলে তোর ভাঙ্গা নায়ে চড়তাম না
- Sub Title: ওরে দূরদেশে পাড়ি ধরতাম না
জান গে নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা
- Sub Title: নূর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা
ঠিক মুসুল্লি বলছ কারে
- Sub Title: মুসুল্লি সব এ সংসারে
মিলন হবে কত দিনে
- Sub Title: আমার মনের মানুষের সনে
যেতে সাধ হয়রে কাশী কর্ম ফাঁসি বাঁধলো গলায়
- Sub Title: আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়
জানো নারে পরমকারণ
- Sub Title: শ্যামা শূদ্রমেয়ে নয়
মন-চোরা রে ধরবি যদি মন
- Sub Title: ফাঁদ পাত আজ ত্রিপীনে
আজো করছে সাঁই ব্রহ্মান্ড ‘পর অপার নীলে
- Sub Title: নৈরাকারে ভেসেছিল যে রূপ হালে
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা
- Sub Title: ক্রমে ক্রমে হৃদ্-কমলে খেলবে নুরের খেলা
এখন আর ভাবলে কি হবে
- Sub Title: কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে
বাংলা
English