"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

গেড়ে গাঙের ও  ক্ষেপা
গেড়ে গাঙের ও ক্ষেপা
  • Sub Title: হাপুর-হুপুর ডুব পাড়িলি

গেড়ে গাঙের ও ক্ষেপা
হাপুর-হুপুর ডুব পাড়িলি।।

এবার মজা যাবে বোঝা
কার্তিকের উলানির কালে।।

বাইচালা দেয় ঘড়ি ঘড়ি
ডুব পারিস কেন তাড়াতাড়ি।
প্রবল হলো কফের নাড়ি
যাতে হানি জীবনমূলে।।

গুতবি/কুতবি যখন কফের জ্বালায়
তাগা তাবিজ বাঁধবি গলায়।
তাইতে কি রোগ হবে ভালাই
মস্তকের জল শুষ্ক হলে।।

শান্ত হরে ও মনভোলা।
ছেড়েদে ঝাপই খেলা।।

এখনো আছে বেলা।
লালন কয় দেখ চক্ষু মেলে।।

শিল্পীঃ রব ফকির (Rob Fakir):

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

কে তাহারে চিনতে পারে
কে তাহারে চিনতে পারে

কে তাহারে চিনতে পারে

  • Sub Title: এসে মদীনায় তরিক জানায় এ সংসারে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated