দেখবি যদি সোনার মানুষ দেখে যারে মন পাগলা।
অষ্টাঙ্গ গোলাপি বর্ণ পূর্ণ কায়া ষোল কলা।।ময়ূরীর কেশ ফিঙ্গেরি নাক
দেখবি যদি তাকিয়ে দেখ
ঐ রূপ দেখে চুপ মেরে থাক
বংশহীন তার হংসগলা।।দুটি উরোত কলারি বোগ দেখতে গোল
সিংহমাজা দেখি কেবল
তাহাতে রয়েছে যুগল
অনাদি কালা।
বুকস্থলে চাঁদের ছটা
নাভিমূলে ঘোরে লেটা
দুটি বাহু বেলল কাঁটা
দুটি হস্ত জবাফুল।।যে দেখে সে মহাযোগী
সে হয় না অন্যভোগী
লালন বলে সেই তো ত্যাগী
হয়েছে তার পূর্ণকলা।।
দেখবি যদি সোনার মানুষ দেখে যারে মন পাগলা
- Sub Title: অষ্টাঙ্গ গোলাপি বর্ণ পূর্ণ কায়া ষোল কলা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 152
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
ধড়ে কে মুরিদ হয় কে মুরিদ করে
- Sub Title: শুনে জ্ঞান হয়, তাইতে শুধাই
দেখবি যদি সে চাঁদেরে
- Sub Title: যা, যা কারণ-সমুদ্রের পারে
যেখানে সাঁইর বারামখানা
- Sub Title: শুনিলে প্রাণ চমকে উঠে
পড় গে নামাজ ভেদ বুঝে সুঝে
- Sub Title: সুঝে
মন তোর আপন বলতে আর কে আছে
- Sub Title: তুমি কার কাঁদায় কাঁদো মিছে
দিবারেতে থেকো সবে বে-হুঁসিয়ারি
- Sub Title: রসুল বলে, এ দুনিয়া যেন ঝকমারি
যাব রে এ স্বরূপ কোন পথে
- Sub Title: স্বরূপ আয় রে আয়, এসে আমায়
আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই
- Sub Title: একবার এসে এই ফল আমার জানি আবার ফিরে কোথা যাই
প্রেমের দাগরাগ বাঁধা যার মনে
- Sub Title: সে প্রেম ঐহিকে জানে না
আমি কোন সাধনে তারে পাই
- Sub Title: আমার জীবনের জীবন সাঁই
বড় রসিক বিনে কেবা তারে চিনে
- Sub Title: কেবা তারে চেনে
আপনারে আপনি চিনিনে
- Sub Title: দিন দোনের পর যার নাম অধর
বাংলা
English