"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

রব ফকির

রব ফকির

কালো রংয়ের খর্বকায় রব ফকির (ROB FAKIR) গলায় দোতারা ঝুলিয়ে অপূর্ব ভঙ্গিমায় গান করেন, তাঁর ভাষায় – "আমার দেহটাই দোতারা, লালনের গানই আমার ধর্ম"।

সল্পভাষী রবের বয়স প্রায় ৪৮, বাড়ী কুষ্টিয়ার বাড়াদী। তাঁর বাবা সাধুগুরুদের ভালোবাসতেন, ছোট বেলায় বাবার সাইকেলে চড়ে রব লালনের আখড়ায় যেতেন। সেখানেই ওস্তাদের সাথে পরিচয় ভাব বিনিময়। রব ফকির এ বয়সেও সাদা পাঞ্চাবি গায়ে সাইকেল চালিয়ে আঁখরাবাড়ীতে আসে, পিঠে ঝুলানো থাকে সালু কাপড়ে মোড়ানো দোতারা।

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated