ভবে আশেক যার লজ্জা কী তার।
সে খোঁজে দীনবন্ধুরে, সে খোঁজে প্রাণবন্ধুরে
দীনবন্ধু প্রাণসখা দেখা দাও মোরে।।বাহ্য কাজ ত্যাজ্য করে
নয়ন দুটি রুপের ঘরে
সদাই থাকে ঐরুপ নিহারে
শয়নে স্বপনে কভু সে রুপ ভুলতে নারে।।আশেকের ভেদ মাশুক জানে
জানে না আর অন্য জনে
সদাই থাকে রুপরস বদনে
রুপের মালা হৃদয়ে গেঁথে ভাসে প্রেমসাগরে।।মরণের ভয় নাইকো তার
রোজ কেয়ামত রোজের মাঝার
মোর্শেদ রুপটি করে সে সার
তাজ-মালা সব ফেলে লালন যায় ভবসিন্ধু পারে।।
ভবে আশেক যার লজ্জা কী তাঁর
- Sub Title: সে খোঁজে দীনবন্ধুরে, সে খোঁজে প্রাণবন্ধুরে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 108
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
ফেরেব ছেড়ে কর ফকিরি
- Sub Title: দিন তোর হেলায় হলো আখিরি
বল রে বলাই, তোদের ধরম কেমন হারে
- Sub Title: তোরা বলিস চিরকাল
কার ভাবে এ ভাব বল রে কানাই
- Sub Title: রাজ রাজ্য ছেড়ে কেন বেহাগ দেখতে পাই
রাসুল রাসুল বলে ডাকি
- Sub Title: রাসুল নাম নিলে বড় সুখে থাকি
মনের মনে হলো না একদিনে
- Sub Title: আমি আছি কোথায় আর কোথায়
সবে বলে লালন ফকির হিন্দু কি যবন
- Sub Title: লালন বলে আমি আমার না জানি সন্ধানী
আয় হারালি আমাবতী না মেনে
- Sub Title: ও তোর হয় না সবুর একদিনে
পিরিত
- Sub Title: না জেনে মজো না পিরিতে
জানবো এই পাপী হতে
- Sub Title: যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে
ঐহিকের সুখ কয়দিনের বলো
- Sub Title: ঐ যে দেখতে দেখতে দিন ফুরালো
আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই
- Sub Title: হাত বানানো চুল দাড়ি জট
আয় গো যাই নবীর দ্বীনে
- Sub Title: দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা মদীনে
বাংলা
English