"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

 ফেরেব ছেড়ে কর ফকিরি
ফেরেব ছেড়ে কর ফকিরি
  • Sub Title: দিন তোর হেলায় হলো আখিরি

ফেরেব ছেড়ে কর ফকিরি।
দিন তোর হেলায় হলো আখিরি।।

ফেরেবি ফকিরি ছাড়া
দরগা নিশান ঝন্টাগাড়া
গলে বেঁধে হড়ামড়া
সিন্নি
খাওয়ার ফিকিরি।।

আসল ফকিরি মতে
বাহ্য আলাপ নাই গো তাতে
চলে শুদ্ধ সহজ পথে
অবোধ গো-বধের চটক ভারি।।

নাম গোয়ালা কাঁজি ভক্ষণ
তোমার দেখি তেমনি লক্ষণ
সিরাজ সাঁই কয়, অবোধ লালন
সাধুর
কাছে জুয়াচুরি।।

————
৩২৫. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ১৪১
‘লালন-গীতিকা’য়
ধুয়ার ২য় চরণ ‘দিন তোর হেলায় হেলায় হল আখেরি’ রূপে লেখা হয়েছে। এছাড়াও অন্তরার ১ম চরণে
‘ছাড়া স্থলে দাঁড়া’ এবং ৩য় চরণে ‘হড়ামড়া ‘স্থলে ‘ছড়া-মড়া’ কথান্তর আছে। পৃ. ৩০৬
এটি লালনের একটি মৌলিক
গান। এর ভাব, ভাষা, ছন্দ ও সুর অপরিবর্তিত আছে। কক খখখ ক-ছন্দ-রীতির এই আঙ্গিকে
লালনের অনেক গান রচিত হয়েছে; বলা যায়, এটি তাঁর একটি প্রিয় আঙ্গিক। চতুরঙ্গে বিন্যস্ত
গানটিকে লালনের একটি আদর্শ গান রূপে গণ্য করা যায়।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

গুরুর ভজনে হয় তো সতী
গুরুর ভজনে হয় তো সতী

গুরুর ভজনে হয় তো সতী

  • Sub Title: জ্যোতিরূপ নগরে যাবি ফুলবতী
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই

চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই

  • Sub Title: দেখলে সেহি চান সফল হয় নয়ন আত্মতত্ত্ব ধুঁড়ে দেখ হৃদয়
সে-ধন কি চাইলে মেলে
সে-ধন কি চাইলে মেলে

সে-ধন কি চাইলে মেলে

  • Sub Title: হরি-ভক্তের অধীনে কালে কালে
 আমার মন বেবাগী ঘোড়া
আমার মন বেবাগী ঘোড়া

আমার মন বেবাগী ঘোড়া

  • Sub Title: বাগ ফেরাতে পারিনে দিবারাতে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated