"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ভবে এসে রঙ্গরসে
ভবে এসে রঙ্গরসে
  • Sub Title: বিফলেতে জনম গেল

ভবে এসে রঙ্গরসে
বিফলেতে জনম গেল।
কবে করবে ভজন ধর্মযাজন

দিনে দিনে দিন ফুরালো।।

থাকবে চাপা কদাচ
করেছ যে সকল কাজ
তোমার নিজ মুখে, তাঁর সম্মুখে
ব্যক্ত হবে মন্দভাল।।

পুণ্যধর্ম হিতকর্ম
চেনে তাঁর নিগূঢ় মর্ম
যাতে হবে মন্দ, তাই পছন্দ
করেছ আজন্মকাল।।

আপন পাপ স্বীকার করি
সিরাজ সাঁইয়ের পশ্চাতে ফিরি
লালন বলে পুণ্য পাব, স্বর্গে যাব
এর চেয়ে আর কী ভাল।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

হুজুরের নামাজ এমনি ধারা
হুজুরের নামাজ এমনি ধারা

হুজুরের নামাজ এমনি ধারা

  • Sub Title: ইবলিসের সেজদার দায় ঠাঁই, চাই ঠাঁই ছেড়ে ঠাঁই

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated