"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

কোন্ কোন্ হরফে ফকিরী
কোন্ কোন্ হরফে ফকিরী
  • Sub Title: কিসে আসল হয় সে হরফ

কোন্‌ কোন্‌ হরফে ফকিরী।
কিসে আসল হয় সে হরফ
জানতে হয় তার ফিকিরী।।

কয়টি হরফ লাগে বরজোখ
কী কী নাম বলি তারি
না জেনে তার, নিরিখ নেহার
পড়েশুনে কী করি।।

এক হরফে নিজ নাম আছে
শুনি তাই বরাবরি
কোন্ হরফ সে, করো না দিশে
দিন হলো আখেরী।।

ত্রিশ হরফের চার হরফে
কালুল্লা গণ্য করি
লালন বলে আর, কয় হরফ তাঁর
কালেক্‌টারি করে জারি।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 চিনবে তারে এমন আছে কোন ধনি
চিনবে তারে এমন আছে কোন ধনি

চিনবে তারে এমন আছে কোন ধনি

  • Sub Title: নয় সে আকার নয় নিরাকার, নাই ঘরখানি
ভাবের উদয় যেদিন হবে
ভাবের উদয় যেদিন হবে

ভাবের উদয় যেদিন হবে

  • Sub Title: হৃদকমলে সে রূপ ঝলক দিবে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated