একি আসমানি চোর ভাবের শহর লুটছে সদায়।
ও তাঁর আসা-যাওয়া কেমন রাহা কে দেখেছো বল আমায়।।শহর বেড়ে অয়ুত দোরে
মাঝখানে ভাবের মন্দিরে
সেই নিগম জায়গায় , ও তাঁর পবন দ্বারে
চৌকি ফেরে রে, এমন ঘরে চোর আসে যায়।।এক শহরে চব্বিশ জেলা
দাগছে রে কামান দুবেলা (বলিয়ে জয় জয়)
ধন্য চোরে এ ঘাট মারে রে
রাখে না সে কাহারো ভয়।।মন-বুদ্ধির আগোচর চোরা
বললে কি প্রত্যবি তোরা
আজ আমার কথায়; সাঁই লালন বলে
ভাবুক হলে ধাক্কা লাগে তাহারি গায়।।
একি আসমানি চোর ভাবের শহর লুটছে সদায়
- Sub Title: ও তাঁর আসা-যাওয়া কেমন রাহা কে দেখেছো বল আমায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 4886
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
শুনি ঘাড়ের উপরে মানুষ
- Sub Title: মুর্শিদরূপে রয়েছে
হুজুরে কার হবে রে নিকাশ দেনা
- Sub Title: পঞ্চ জন আছে ঘরে বেরাদর
দস্তখত নবুয়ত যাহার হবে
- Sub Title: কী করিবে ফানাফিল্লা সকল ভেদ জানা যাবে
দেখ না আপন দেল-মন ধুড়ে
- Sub Title: দিন-দোনের মালিক সে যে আছে ধড়ে
যাব রে এ স্বরূপ কোন পথে
- Sub Title: স্বরূপ আয় রে আয়, এসে আমায়
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
- Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির
কানাই, একবার এই ব্রজের দশা দেখে যারে
- Sub Title: তোর মা যশোদা কিরূপ হালে আছে রে
গুরু রূপের পুলক দিচ্ছে ঝলক
- Sub Title: যার অন্তরে
দেখবি যদি সোনার মানুষ দেখে যারে মন পাগলা
- Sub Title: অষ্টাঙ্গ গোলাপি বর্ণ পূর্ণ কায়া ষোল কলা
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
- Sub Title: শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা
কাছের মানুষ ডাকছো কেন শোর করে
- Sub Title: আছিস তুই যেখানে সেও সেখানে
কে গো জানবে তাঁরে সামান্যেরে
- Sub Title: আজব মীনরূপে সাঁই
বাংলা
English