গুরুকে ভজনা কারো মন ভ্রান্ত হয়ো না।
সদাই থেকো সচেতনে
অচেতনে ঘুম যেও না।।ব্যাধে যখন পাখি ধরতে যায়
নয়ন তাঁর উর্ধ্বপানে রয়
এক নিরিখে চেয়ে থাকে পলক না ফিরায়।
আঁখি নড়লে পাখি যাবে,
নয়নে পলক মেরো না।।ছিদ্র কুম্ভে জল আনিতে যায়
তাতে জল কি মতে রয়
আসাযাওয়ায় দেরী হলে পিপাসায় প্রাণ যায়।
মন তোর আসাযাওয়ায় দিন ফুরালো,
গুরুমতি ঠিক হলো না।।নারকেলে জলের সঞ্চার
ও তাঁর আচার কি ব্যবহার
ওসে রসে পরিপূর্ণ দেখতে চমৎকার
গোপনে গোপীকা ভজন যার
সেই জানে মর্মসার;
লালন কয় মন দেহের খবর নিলে না।।
গুরুকে ভজনা করো মন ভ্রান্ত হয়ো না
- Sub Title: সদাই থেকো সচেতনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 159
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
মনরে যে পথে সাঁইর আসা যাওয়া
- Sub Title: তাতে নাই মাটি আর হাওয়া
কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে
- Sub Title: গুরু চরণ, তারণ তরী ধরোরে অকপটে
এখন কেন কাঁদছো রাধা বসে নির্জনে
- Sub Title: ও রাধে সেইকালে মান করেছিলি
আমি কোন সাধনে তারে পাই
- Sub Title: আমার জীবনের জীবন সাঁই
ভবে নামাজি হও যে জনা
- Sub Title: নুক্তা চিনে কর ঠিকানা
দীনের ভাব যেদিন উদয় হবে
- Sub Title: সেইদিনে মন ঘোর অন্ধকার ঘুচে যাবো
সাঁই আমার কখন খেলে কোন খেলা
- Sub Title: জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা
প্রেম জান না প্রেমের হাটে বোলাবোলা
- Sub Title: ও তার কথায় দেখি ব্রহ্ম-আলাপ
যে পরশ পরশে, সে পরশ চিনে লে না
- Sub Title: সামান্য পরশের গুণ লোহার কাছে গেল জানা
সব লোকে কয় লালন কি জাত সংসারে
- Sub Title: লালন বলে জাতের কি রূপ
ভবে এসে রঙ্গরসে
- Sub Title: বিফলেতে জনম গেল
ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা
- Sub Title: সামান্যে কি পারবি তোরা
বাংলা
English