"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ভবে নামাজি হও যে জনা
ভবে নামাজি হও যে জনা
  • Sub Title: নুক্তা চিনে কর ঠিকানা

ভবে নামাজি হও যে জনা।
নুক্তা চিনে কর ঠিকানা।।

নুক্তার জন্ম হয় কিসে, এ কথা মানুষের কাছে
জের-জবর তসদিক দিয়ে, ভেজেছেন কোরানখানা
নবিজি তার করেছে মানে
মুল্লারা তা জানে না।।

যার নুক্তা নিরূপণ, দিয়ে প্রেমের দুই নয়ন
ঘড়ি ঘড়ি হচ্ছে নামাজ ঠিক আছে মন
নুক্তা নিরিখ হইল ঠিক
ওয়াক্ত নফল লাগবে না।।

আল্লা বলে হাম, নবি তোমারই এসব কাম
দশ হরফ বাতুন রেখে ভেজিলে কোরান
দশ হরফের মানে না জানিলে
লালন কয় সে ফকির না।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated