ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা।
ডুবারু যেজন পায় সে রতন তোর কপালে ঢনঢনা।।মান সরোবর নামটি তার
লালমতি আছে অপার
ডুবতে পারলে না;
ডুবতে যেয়ে খাবি খেয়ে
সুখটা বোঝ শেষখানা।।ইন্দ্রদ্বারে কপাট দেয়
সেই বটে ডুবারু হয়
নইলে হবে না;
আপা ছেঁচা কাদা খচা
কী অদ্ভুতের কারখানা।।জল ছেঁচে নদী শুকায়
কার বা এমন সাধ্য হয়
কে পায় পরশখানা;
লালন বলে ছন্দি পেলে
যায় সমুদ্দুর লঙ্ঘনা।।
ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা
- Sub Title: ডুবারু যেজন পায় সে রতন তোর কপালে ঢনঢনা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 174
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
অন্তিমকালের কালে ও কি হয় না জানি
- Sub Title: কী মায়াঘোরে কাটালি হারে দিনমণি
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
- Sub Title: আমরা ভেবে করব কী
আয় চলে আয় দিন বয়ে যায়
- Sub Title: যাবি যদি নিত্য ভুবনে
যে পথে সাঁই আসে যায়
- Sub Title: সামান্যে কি তাঁর মর্ম পায়
প্রেম-ডুবারু বিনে কে জানে
- Sub Title: ও সে জেনে প্রেমের গতি
হা রে মন তোরে আর কী বলি
- Sub Title: পেয়ে ধন সে ধন হারালি
রুকু সেজদা তুলে দেখি
- Sub Title: সামনে মরার বাড়ি
জীব ম’লে জীব যায় কোন সংসারে
- Sub Title: ঈশ্বরের ঘর-বাড়ি যদি হয় অসার ভুবনে
তারে কি আর ভুলতে পারি
- Sub Title: মন দিয়েছি যে চরণে
দস্তখত নবুয়ত যাহার হবে
- Sub Title: কী করিবে ফানাফিল্লা সকল ভেদ জানা যাবে
আপনারে আপনি রে মন, না জান ঠিকানা
- Sub Title: পরের অন্তর কেটে সমুদ্দর, কিসে যাবে জানা
ধ্যানে যারে পায় না মহামুনি
- Sub Title: ফেরে সে অধর চাঁদ মোর
বাংলা
English