"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

যে পথে সাঁই আসে যায়
যে পথে সাঁই আসে যায়
  • Sub Title: সামান্যে কি তাঁর মর্ম পায়

যে পথে সাঁই আসে যায়
সামান্যে কি তাঁর মর্ম পায়।।

নিচে উপর থরে থরে
সাড়ে নয় দরজা ঘরে
নয় দরজা তাঁর, জানতে হয় সবার
আদি দরজা চেনে যাঁরা সজ্ঞানী হয়।।

এমনিরে সে নিম পথ
হাওয়া তাতে নাই যাতায়াত
যদি ফাঁদ পেতে, বসতে সে পথে
সাধন সিদ্ধি হত নিশ্চয়।।

এমনিরে তাঁর আজব কীর্তি
সুঁইয়ের ছিদ্রে চালায় হাতি
সিরাজ সাঁই বলে নিগূঢ় ভেদ খুলে
কোলের ঘোরে লালন ঘুরে বেড়ায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 কার ভাবে এ ভাব বল রে কানাই
কার ভাবে এ ভাব বল রে কানাই

কার ভাবে এ ভাব বল রে কানাই

  • Sub Title: রাজ রাজ্য ছেড়ে কেন বেহাগ দেখতে পাই
পাখি কখন জানি উড়ে যায়
পাখি কখন জানি উড়ে যায়

পাখি কখন জানি উড়ে যায়

  • Sub Title: একটা বদ হাওয়া লেগে খাঁচায়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated